আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত না করলে স্কুলে তালা

বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত না করলে স্কুলে তালা


অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট প্রদানের দাবি পূরণ না হলে ১৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়াসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, অতীতে যতবার জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, ততবারই শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হয়েছে। কিন্তু অষ্টম জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন শর্তের বেড়াজালে আবদ্ধ করে বঞ্চিত করার পায়তারা চলছে।

শিক্ষকদের বঞ্চিত করে সংবিধান লঙ্ঘন করলে শিক্ষকরা মেনে নেবে না হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অতীতে শিক্ষকরা যতবার রাজপথে নেমেছে ততবারই দাবি আদায় করে ঘরে ফিরেছে। কিন্তু এর জন্য জাতিকে চরম মাশুল গুণতে হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষক নেতারা বলেন, ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট প্রদান ও টাইম স্কেল পুর্নবহাল এবং টাইম স্কেল পুর্নবহাল করুন।

শিক্ষকদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি শিক্ষক দিবসের আলোচনায় জাতীয় বেতন কাঠামোর দাবি, ২৩ জানুয়ারি উপজেলা ও ২৫ জানুয়ারি জেলা সদরে মাননবন্ধন।

২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান, ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষার বিরতিকালীন বিভাগীয় ও জেলায় সমাবেশ। ১৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলানো কর্মসূচি এবং ২৭ মার্চ ঢাকায় মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন ও মনজুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব দোলোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত