আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন জি এম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন জি এম কাদের

 জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা হয়েছে।

রবিবার জাপা চেয়ারম্যান এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার রংপুরে এক কর্মী সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন।’

আগামী এপ্রিল মাসে জাপার কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, ‘পার্টি চেয়ারম্যান জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং জনাব এবিএম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেছেন।’

আহ্বায়ক ও সদস্য সচিব যথাশিগগিরই সম্ভব সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে উপ-কমিটিগুলো গঠন করে পার্টি চেয়ারম্যানের অনুমোদন গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত