আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফের ধাওয়া খেয়ে পালাল ‘আসল বিএনপি’

ফের ধাওয়া খেয়ে পালাল ‘আসল বিএনপি’

নয়াপল্টনে দলীয় বিপ্লবের মহড়া দিতে এসে ধাওয়া খেয়েছে ‘আসল বিএনপি’। বিএনপি পুনর্গঠনের দাবিদার কামরুল হাসান নাসিমের অনুসারীরা আজ রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে এলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ‘আসল বিএনপিকে’ বহনকারী পিকআপটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে একটি পিকআপ নিয়ে ‘আসল বিএনপির’ ১০/১২ জন লোক নয়াপল্টনে আসেন। তাদের বহনকারী পিকআপে একটি মাইক লাগানো ছিল। এতে কামরুল হাসান নাসিমের বক্তব্য চলছিল। তিনি বলছিলেন, “বিএনপিকে বাঁচাতে আরেকজন জিয়াউর রহমানের প্রয়োজন।”

পিকআপটি নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টন এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে হামলা করেন। এক পর্যায়ে তারা পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তথাকথিত আসল বিএনপির কর্মীরা দৌড়ে পালিয়ে যান।

এর আগে আসল বিএনপি ঘোষণা দেয়, রবিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে তারা ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাবেন। এ খবর শুনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের আশেপাশে অবস্থান নেন।
গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর লক্ষ্যে কামরুল হাসান নাসিমের অনুসারীরা সেখানে যান। তখনও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।


শেয়ার করুন

পাঠকের মতামত