আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: পানি উন্নয়ন বোর্ডের ডিজিকে দুদকে তলব

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: পানি উন্নয়ন বোর্ডের ডিজিকে দুদকে তলব

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক (ডিজি) মো. সহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক সেলিনা মনিরের স্বাক্ষরিত নোটিশে ২০ নভেম্বর সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছে।জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র মিডিয়াকে নিশ্চিত করেছে।দুদকের কাছে থাকা অভিযোগে দেখা যায়, চাকরির মেয়াদ শেষ হলেও গত বছরের (২০১৩) ডিসেম্বর থেকে ‘মুক্তিযোদ্ধা হিসেবে’ বাড়তি মেয়াদ শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাপরিচালকের দায়িত্ব পান সহিদুর। পানি উন্নয়ন বোর্ড থেকে ২০১০ সালের ২৫ এপ্রিল মুক্তিযোদ্ধা দাবিদার হিসেবে ১৬০ জন কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদন দেওয়া হয়, সেখানে ৩২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে নেওয়া হয়। বাকি ১২৮ জনের বিষয়ে বলা হয়, মুক্তিযোদ্ধা হওয়ার স্বপক্ষে সঠিক তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে তালিকার ৮৯ নং সিরিয়ালে সহিদুর রহমানের নাম অন্তর্ভুক্ত ছিল। তার নামের পাশে মন্তব্যের কলামে বলা হয়, তথ্য না থাকায় যাচাই করা গেল না। এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে লাল মুক্তি বার্তায় তার নামও ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি সার্টিফিকেট পেশ করে ২০১৩ সালের ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়তি চাকরি শুরু করেছেন।
পাউবো সূত্র জানায়, সার্টিফিকেটে সন্দেহ থাকায় সহিদুর রহমানকে ২ বছর আগে পাউবোতে পদায়ন না করে ‘পানিসম্পদ পরিকল্পনা সংস্থার’ (ওয়ারপো) মহাপরিচালক করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি মো. সহিদুর রহমান পাউবো’র মহাপরিচালক হিসাবে যোগদান করেন। এর আগে তিনি পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ও বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এবং অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব-রিজিওন) হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৭ সালে তিনি পাউবো’র সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এর আগে একই বছর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন।মুক্তিযুদ্ধের সনদ যাচাইয়ের পাশাপাশি দুদক তার সম্পদের বিষয়েও পৃথক অনুসন্ধান করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত