আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

এটা গণমানুষের প্রতীক্ষা আর পছন্দের ভোট উৎসব : পানিসম্পদ উপমন্ত্রী

এটা গণমানুষের প্রতীক্ষা আর পছন্দের ভোট উৎসব : পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। সারা দেশে নির্বাচন ঘিরে বাংলার যে চিরাচরিত আমেজ, উৎসব, সেই আমেজ আবার ফিরে এসেছে। এটা গণমানুষের প্রতীক্ষা আর পছন্দের ভোট উৎসব। এই ভোটে মানুষের স্বাধীন ইচ্ছার প্রতিফলন ঘটবে এটাই সারা দেশের মানুষ আশা করে। মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। ভোটের আগে চুলচেরা বিশ্লেষণ কষতে কারও বাকি নেই। সুতরাং বিএনপিসহ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া দলগুলোর উচিত এই উৎসবে সামিল হওয়া। তাতে তাদের জনপ্রিয়তাও যাচাই হয়ে যাবে। কারণ, ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো নির্বাচন।

 

বুধবার (২২ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের সখিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জনগণ এখন সচেতন, তাই বোমা মেরে ভয় দেখিয়ে তাদের সমর্থন আদায় করা যাবে না। তাই আসুন দেশের সংবিধান সমুন্নত রেখে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে নির্বাচনে অংশগ্রহণ করুন। কারণ, এদেশে ক্ষমতার পরিবর্তন করতে পারে একমাত্র জনগণ। জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপিকে জনগণ পরিত্যাগ করেছে। তাই সময় থাকতে বিএনপির উচিত বিদেশ নির্ভরতা ত্যাগ করে জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করা।

উপমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। একে একে অনেক রাজনৈতিক দলই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। সুতরাং বিএনপির উচিত জনসমর্থনহীন কর্মসূচি পরিহার করে জনগণের কাছে যাওয়া। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। জনগণই সব ক্ষমতার মালিক।

পরে উপমন্ত্রী তার চাচা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন পাইকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরভাগা পাইকবাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। এছাড়াও কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন- শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত