আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে

নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে

জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও শোভন কর্মপরিবেশ নারী শ্রমিকদের কাজে টিকে থাকার অন্যতম শর্ত হিসেবে গবেষণায় উঠে এসেছে। নারী শ্রমিক কমে যাওয়ার প্রবণতায় দেখা যাচ্ছে—একদিকে প্রতি বছর নারী শ্রমিক তাদের চাকরি থেকে ঝরে পড়ছেন, অন্যদিকে নতুন যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, তাদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি।

 

গতকাল বৃহস্পতিবার সকালে অনলাইনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জেন্ডার প্ল্যাটফরম বাংলাদেশ’ ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং যথোপযুক্ত আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে কর্মজীবী নারী। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান উপলক্ষ্যে এই সভার আয়োজন করে সংগঠনটি।

জেন্ডার বিশেষজ্ঞ, আইএলও বাংলাদেশ শাম্মিন সুলতানা বলেন, কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানির মধ্যে যৌন হয়রানি একটি বড় বিষয়। কর্মক্ষেত্রে এই ধরনের সহিংসতা যতদিন থাকবে, ততদিন আমরা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে পারব না। আর শোভন কর্মপরিবেশ নিশ্চিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। যৌন হয়রানির বিষয়ে শ্রমিকরা যেন নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন, সে বিষয়ে মালিকপক্ষের দিক থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানিয়া হক বলেন, ‘হয়রানি ঘটে যাওয়ার পর সোচ্চার না হওয়া বা প্রতিবাদ না করা আমাদের সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে। এই মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের উপপরিচালক আয়শা সিদ্দিকী বলেন, নারীকে সহিংসতা থেকে মুক্ত করতে হলে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। নারীর প্রতি সহিংসতার বড় একটি কারণ হচ্ছে বাল্যবিবাহ। সুতরাং নারীকে সহিংসতা থেকে মুক্ত করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, নারীর অবাধ চলাফেরার সুযোগ নিশ্চিত করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মানসিকভাবে পরিবর্তিত হতে হবে এবং নারীর কাজকে মর্যাদাপূর্ণ করে তুলতে হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাজেরা খাতুন বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ করতে হলে সরকারি, বেসরকারি ও সিভিল সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পেইনের মাধ্যমে জোর দাবি জানাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। সাইবার বুলিংয়ের বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচারণা বৃদ্ধি করতে হবে। গৃহকর্মীদের জন্য হেল্পলাইন চালু করার পাশাপাশি শ্রমজীবী নারীদের জন্য সুরক্ষা সেল তৈরি করতে হবে।

ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন। গবেষণায় দেখা গেছে, পোশাকশিল্পে নারীকর্মী ক্রমেই কমে যাচ্ছে। ১৯৮০ সালে নারী শ্রমিকের সংখ্যা ছিল মোট কর্মরত শ্রমিকের ৮০ শতাংশ, ২০০৫ সালে তা কমে হয় ৭০ শতাংশ, ২০১৮ সালে এ সংখ্যা আরো কমে ৬০ দশমিক ৫ শতাংশ হয়। সবশেষ ২০২১ সালে নারী কর্মীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৫ শতাংশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর সভাপতি দিলনাশিঁ মোহসেন। সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী, ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য শামসুন্নাহার ভূঁইয়া এমপি। অনলাইন মতবিনিময় সভা সঞ্চালনা করেন কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত