আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জয়নাল ৩০ কোটি টাকা ঋণ নেন ১০ এনআইডিতে

জয়নাল ৩০ কোটি টাকা ঋণ নেন ১০ এনআইডিতে

শতকোটি টাকা হাতিয়ে বিদেশে বিলাসী জীবন কাটাতে চেয়েছিলেন জয়নাল আবেদীন ওরফে ইদ্রিস। এ জন্য বেছে নেন ঋণ জালিয়াতির পন্থা। সংগ্রহ করেন ১০টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। অসাধু ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দিয়ে পাস করাতেন ভুয়া পরিচয় ও নথির বিপরীতে ঋণ। টাকা হাতে পেয়ে হয়ে যেতেন লাপাত্তা। তবে শেষ রক্ষা হয়নি। ৩০ কোটি টাকা আত্মসাৎ করে ধরা পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে। চল্লিশোর্ধ্ব বয়সী এই ব্যক্তিকে শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার অপর তিনজন হলেন নির্বাচন কমিশনের কর্মচারী পল্লব দাস (৩৬), রফিকুল ইসলাম খান (৩৮) ও আলিফ হোসেন (২০)। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাদের বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

ডিবিপ্রধান হারুন বলেন, জয়নাল প্রতারণার জন্য একটি কোম্পানি খুলে আরও সাতটি কোম্পানির নামে কাগজপত্র তৈরি করে রেখেছিলেন। পরে সেগুলো দিয়ে বিভিন্ন ব্যাংকের অসাধু কর্মকর্তাদের মাধ্যমে ঋণ নিতেন। তাঁকে ভুয়া এনআইডি তৈরি করে দিতেন নির্বাচন কমিশনের কর্মচারী পল্লব দাস। এ জন্য এনআইডিপ্রতি দুই থেকে তিন লাখ টাকা নিতেন। জয়নালের ১০টি এনআইডি ছিল। সেগুলো দিয়ে ব্যাংকে ঋণের জন্য আবেদন করতেন। কোনো এনআইডিতে দাড়িসহ ছবি দিতেন, কোনোটিতে দাড়ি ছাড়া কিংবা গোঁফ থাকত। এ পর্যন্ত তিনি বিভিন্ন ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এর কিছুই তিনি আর ফেরত দেননি। এই অর্থে বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা বাড়ি, উত্তরা ও আশকোনায় কয়েকটি ফ্ল্যাট কিনেছেন।

ডিবি জানায়, সম্প্রতি ডিবির রমনা জোনে একটি ব্যাংক থেকে অভিযোগ দেওয়া হয়। তাদের কাছে ভুয়া পরিচয়পত্র ও নকল দলিল দেখিয়ে ঋণ চাওয়া হয়েছিল। কিন্তু নথিপত্র সন্দেহজনক মনে হওয়ায় আইনের আশ্রয় নেয় ব্যাংক কর্তৃপক্ষ। সেই কাগজপত্রের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জয়নালের চক্রের তথ্য পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত