আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী আর নেই

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী আর নেই

বাংলা টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী মারা গেছেন। সোমবার ভোররাতে ক্যান্সারের কাছে হেরে চিরবিদায় নিলেন তিনি।


দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তিনি বলেন, 'রুমী ভাই আমাদের সবার প্রিয় অভিনেতা। কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি।'


শাহনাজ খুশী আরও বলেন, 'তিনি আজ ভোরে হাসপাতালে মারা গেছেন। আমাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। দেখা হলেই বন্ধু বলে সম্বোধন করতেন।'

উল্লেখ্য, বিটিভির আলোচিত 'কোন কাননের ফুল' নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল অলিউল হক রুমীর। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটকেও অভিনয় করেছেন একসময়।

তার অভিনীত 'এখনো ক্রীতদাস' বেশ সাড়া জাগানো একটি মঞ্চনাটক। এছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অলিউল হক রুমীর গ্রামের বরিশালে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত নাটক 'বকুলপুর'। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত