আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলি

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক কিশোরসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। 


শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ‘বনিয়া সোহেল’ ও ‘পারমনু’ নামের দুই ব্যক্তির পৃথক গ্রুপ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এই দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মো. আমিন, কিশোর মো. রহমতসহ তিনজন গুলিবিদ্ধ হয়।

গোলাগুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান।


কিশোর রহমতের ভাই হাম্মদ মুরাদ গণমাধ্যমকে বলেন, শনিবার বিকেলে বাসা থেকে পানি আনতে বের হয় তার ছোট ভাই। তখন সে গোলাগুলির মধ্যে পড়ে যায়। রহমতের পেটের নিচে গুলি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে ১৬ অক্টোবর জেনেভা ক্যাম্পে গোলাগুলির মধ্যে পড়ে রেস্তোরাঁ কর্মী মো. শানেমাজ (৩৮) নিহত হন। তার আগে জেনেভা ক্যাম্পের পাশে ‘প্রতিপক্ষের’ গুলিতে মো. সনু (৩০) নামের একজন নিহত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত