আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সারা দেশ কুয়াশামোড়া থাকবে ১২ ঘণ্টা

সারা দেশ কুয়াশামোড়া থাকবে ১২ ঘণ্টা

কুয়াশায় মোড়ানো রাজধানী ঢাকাসহ সারা দেশ। আজ বৃহস্পতিবার ভোর থেকে দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দিনই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
এদিকে সর্বনিম্ন তাপমাত্র থাকবে রাজশাহীতে ১০.০৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চা তাপমাত্রা থাকবে সাতক্ষীরায় ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় বন্ধ রয়েছে মাওয়া-কাওড়াকান্দিসহ দেশের বিভিন্ন স্থানের ফেরি চলাচল। ঘাটগুলোর দুই পাশে আটকে পড়েছে শতশত যানবাহন, সাধারণ মানুষ। কুয়াশার কারণে বিপর্যয়ের মুখে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ফ্লাইটগুলো। 
আজ বৃহষ্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় কুয়াশার কারণে কয়েক ফুট সামনে কী আছে তাও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। তাই যেন কর্মমুখী মানুষকে পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। তবে কাজের সন্ধানে একটু দেরিতে হলেও বের হয়েছেন দিনমজুররা।
রাজধানীর প্রগতি সরণিতে দিনমজুর মানিক মিয়া বলেন,অন্য দিনতো ফজরের আজানের পরই বাইর হই। কিন্তু আইজ যে কুয়াশা পড়ছে অতো সকালে বাইর হইয়াতো আর কোনো কাম পামু না। তাই একটু দেরিতেই বাইর হইছি।
অন্যদিকে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারগুলোর বিকিকিনিও শুরু হয়েছে বেশ খানিকটা দেরি করেই। কাঁচা বাজারগুলোতে সাধারণত সকাল ৭ টার মধ্যেই যেখানে দোকানপাট খোলা হয়ে যায় সেখানে সকাল ৮টায় কাঁচাবাজারগুলোর অনেক দোকানই ছিল বন্ধ।

শেয়ার করুন

পাঠকের মতামত