আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘বাবাকে একনজর দেখার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি’

‘বাবাকে একনজর দেখার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের বিচারে ফাঁসির নামে ‘হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছেন তার বড় ছেলে হাসান জামিল।তিনি বলেন, ‘হত্যার পর আমার বাবাকে একনজর দেখারও সুযোগ দেয়নি সরকার। এমনকি বাবার নামাজে জানাজায়ও অংশগ্রহণ করতে দেয়া হয়নি।’বৃহস্পতিবার সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আবদুল কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসান জামিল এসব কথা বলেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘যথেষ্ট আইনি সুযোগ-সুবিধা না দিয়ে আমার বাবাকে হত্যা করা হয়েছে। বাবাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে সরকার আমাদের প্রতি জুলুম করেছে।’হাসান জামিল বলেন, ‘ন্যায়বিচার বঞ্চিত এক অসহায় পিতার ছেলে হিসেবে আমি আমাদের পরিবারে প্রতি করা জুলুমের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।’
তিনি বলেন, ‘গত বছর এই দিনে আমরা শুধু একজন বাবাকেই হারায়নি। এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতাকে হারিয়েছি।’হাসান জামিল দাবি করেন, ‘জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের বাধা সত্ত্বেও তড়িঘড়ি করে সরকার আমার বাবাকে হত্যা করেছে।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার বাবা মৃত্যুর আগে জেনে যেতে পারলেন না তাকে রিভিউ করার সুয়োগ দেয়া হয়েছে কিনা। রিভিউ খারিজ করার সঙ্গে সঙ্গে সরকার রায় কার্যকর করেছে। কিন্তু ফাঁসি দেওয়ার ৩৪৮ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, তাতে রিভিউ করার সুযোগও দেয়া হয়েছে।’
এ সময় হাসান জামিল ফাঁসি কার্যকরের পর যারা তার বাবা আবদুল কাদের মোল্লার গায়েবানা জানাজা পড়েছেন, তাদের ধন্যবাদ জানান।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আবদুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ খান, সাইফুর রহমান, আসাদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাত ১০টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত