আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ

ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ

এবার রাজধানীর মিরপুরেই এক ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে রিয়াজ হোসেন বাবু (২৪) নামের এক ছাত্র তার শিক্ষিকার সাথে শারিরীক সম্পর্ক করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় মামলা করেছেন ওই শিক্ষিকা।

অভিযোগকারী শ্যামলীর বিআইএসডিটি ফ্যাশন টেকনোলোজি কলেজে শিক্ষকতা করেন। আর অভিযুক্ত বাবু ওই কলেজেরই ছাত্র। তিনি পলাতক রয়েছেন।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম বলেন, "মামলার আসামি বাবু বিআইএসডিটি ফ্যাশন টেকনোলোজির ছাত্র। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে শিক্ষিকা অভিযোগ করেছেন।

এজাহারে শিক্ষিকা উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাবু তাকে প্রেম ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার মেসে নিয়ে যায়। তাকে মিরপুরের ডি ব্লকের ৪ নম্বর রোডের ৭ নম্বর বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এখন বিয়ে করতে অস্বীকার করছে।

পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার দুপুরে অভিযোগকারী শিক্ষিকার শারীরীক পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে আসামি বাবু পলাতক রয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত