আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মঈন খানের বাসায় পশ্চিমা কূটনীতিকদের বৈঠক

মঈন খানের বাসায় পশ্চিমা কূটনীতিকদের বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় বৈঠক করেছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরা।বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুলশান-২ নম্বরে ৩৬ রোডের ৯ নম্বর বাড়িতে মঈন খানের বাসায় প্রবেশ করেন কূটনীতিকরা। এরপর বৈঠক শেষে রাত পৌনে ১০টার দিকে ওই বাসা থেকে বেরিয়ে যান তারা।বৈঠকে সুইডেন, নরওয়ে, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, স্পেন ও অস্ট্রোলিয়ার রাষ্ট্রদূত এবং ইউরোপী ইউনিয়ন এর আবাসিক প্রতিনিধি ও কানাডার হাইকমিশনারের পলিটিক্যাল কাউন্সিলর উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ছাড়াও বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।বৈঠক থেকে বেরিয়ে আসা বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা। এর আগে বৈঠক চলাকালে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা মিডিয়াকে জানান, বৈঠকে দেশের বর্তমান ও রাজনীতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। প্রসঙ্গত, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে 'গণতন্ত্রের হত্যা দিবস' দাবি করে রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে সরকার এ দাবি অস্বীকার করছে। কার্যত অবরুদ্ধ খালেদা জিয়া গত ৫ জানুয়ারি কর্মসূচিতে অংশ নিতে না পেরে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দেন। এরপর অবরোধ ঘিরে নাশকতায় এ পর্যন্ত সারাদেশে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে।এ  পরিস্থিতিতে শুধু দেশে নয় উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি সংগঠনও এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। 

শেয়ার করুন

পাঠকের মতামত