আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কুমিল্লায় বিএনপি-আ’লীগ পুলিশ ত্রিমূখি সংঘর্ষ: আহত ১৫

কুমিল্লায় বিএনপি-আ’লীগ পুলিশ ত্রিমূখি সংঘর্ষ: আহত ১৫

কুমিল্লা নগরীর  কান্দিরপাড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও  পুলিশের মধ্যে ত্রিমূখি সংষর্ষ হয়েছে। এ সংঘর্ষের সময় পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। রবিববার দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় কোতয়ালী থানার (ওসি) তদন্ত শামসুজ্জামান, সেকেন্ড অফিসার সালেহউদ্দিন ও একজন পুলিশ কনস্টেবলসহ ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন  দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন দেয়।  
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে।

চান্দিনায় বাসে অগ্নিসংযোগ : 
কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবিহীন থামানো বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। রবিবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরীতলা গ্রামের জহিরুল ইসলাম কুমিল্লা-হোমনা সড়কে চলাচলকারী একতা পরিবহনের বাস (চট্র-জ-১১৫৬) চালান। অবরোধে গাড়ি চালাতে না পেরে বাড়ির সামনে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে রাখেন। সকালে অজ্ঞাতনামা ১০/১২ জন অবরোধকারী এসে ওই বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এসে মহাসড়কের কাজে ব্যবহৃত বালু ও পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

পাঠকের মতামত