আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ডেপুটি স্পিকারের সঙ্গে ইরান-তুরস্ক স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের সঙ্গে ইরান-তুরস্ক স্পিকারের বৈঠক

তুরস্ক সফররত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ইস্তুাম্বুলে ইরান ও তুরস্কের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।বুধবার ইস্তাম্বুলে ওআইসি দেশসমূহের পার্লামেন্টারি ইউনিয়নের ১০ম সম্মেলন চলাকালীন তুরস্কের পার্লামেন্টের স্পিকার জেমিন চিচেক এবং ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানীর সঙ্গে পৃথক এ বৈঠক হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইরান ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। তুরস্ক পার্লামেন্টের স্পিকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পর্যবেক্ষক মর্যাদা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে বাংলাদেশের সমর্থন কামনা করেন। আলাপকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সমস্যাহীন বলে মন্তব্য করেন তুরস্কের স্পিকার জেমিন চিচেক। তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদন ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং জ্বালানী খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।  তিনি বলেন, তুরস্কের অবকাঠামো নির্মানখাত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশের অবকাঠামো নির্মাণে তুরস্কের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।  ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সুবিধার কথা উল্লেখ করে তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান ডেপুটি স্পিকার। বাংলাদেশ হতে আমদানিকৃত তৈরি পোশাকের উপর আরোপিত সেইফগার্ড শুল্ক তুলে দেওয়ার জন্য তুরস্ককে অনুরোধ জানান তিনি। সম্মেলন চলাকালীন ডেপুটি স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বিস্তারিত আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ব্যাপারে উভয়ই একমত হন। 

শেয়ার করুন

পাঠকের মতামত