আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সরকার মার্শাল ডেমোক্রেসি প্রবর্তন করেছে: সালাহ উদ্দিন

সরকার মার্শাল ডেমোক্রেসি প্রবর্তন করেছে: সালাহ উদ্দিন

সরকার গণতন্ত্রের নামে 'মার্শাল ডেমোক্রেসি' প্রবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, 'ক্ষমতালিপ্সু অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গদি রক্ষার জন্য এবং অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার মানসে গণতন্ত্রের কবর রচনা করেছেন। দেশে গণতন্ত্রের নামে মার্শাল ডেমোক্রেসি প্রবর্তন করেছেন। বর্তমানে দেশে একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের পর একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার মানসে এক ব্যক্তির ইচ্ছাকেই আইনের উৎসে পরিণত করা হচ্ছে। জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক সকল অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। সভা-সমাবেশ ও কথা বলার অধিকার বাজেয়াপ্ত করা হয়েছে।' বিবৃতিতে তিনি আরো বলেন,'বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে দেশের তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে। বস্তুত: সারাদেশের জনগণই আজ অবরুদ্ধ এবং এই জনপদ বিশাল কারাগারে পরিণত হয়েছে।' বিবৃতিতে আরো বলা হয়েছে, 'শুক্রবার গভীর রাতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জনসভায় ঘোষণা দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ইন্টারনেট ও ক্যাবল লাইনসহ সকল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। পানি, গ্যাস ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সভ্য দুনিয়ার ইতিহাসে এরকম জঘন্য নজির কোথাও পাওয়া যাবে না।' এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে অবিলম্বে বিচ্ছিন্ন বিদ্যুৎসহ সকল যোগাযোগ মাধ্যম পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দলের অপর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারে নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে

শেয়ার করুন

পাঠকের মতামত