আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘কিসের পরীক্ষা কিসের কী’?

‘কিসের পরীক্ষা কিসের কী’?

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ‘কিসের পরীক্ষা, কিসের কী? আগে আইনের শাসন দরকার। প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেন।’

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে হাফিজউদ্দিন এই মত দেন। তিনি বলেন, বিএনপি ভোটের অধিকারের জন্য লড়ছে। আর আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।

এই দুই রাজনীতিবিদ ছাড়াও এবারের সংলাপে অতিথি আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক এবং রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান।

অতিরিক্ত বল প্রয়োগ চলমান রাজনৈতিক সহিংসতার সমাধান কি না, সংলাপের শুরুতেই এমন প্রশ্ন তোলেন এক দর্শক। জবাবে শাহদীন মালিক বলেন, পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা, নাশকতা—এর সঙ্গে আইনশৃঙ্খলার যোগাযোগ তো আছেই। কিন্তু সেটা ৩০ ভাগ। ৭০ ভাগই রাজনৈতিক। কাজেই রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।একই মত প্রকাশ করে রওনক জাহান বলেন, রাজপথের রাজনীতি থেকে বেরিয়ে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া উচিত।

তবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আলোচনা অবশ্যই হতে পারে। কিন্তু যারা সন্ত্রাস করে, তাদের সঙ্গে নয়। তারা যদি নমনীয় হয়, সন্ত্রাস পরিহার করে, তাহলে আলোচনা হতে পারে।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘বল প্রয়োগ করে কখনোই সমস্যার সমাধান করা যাবে না। কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে। কোকের জানাজায় লাখো মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে।’

রাজনৈতিক সহিংসতায় ক্ষতির শিকার লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া উচিত কি না, দর্শকদের এমন এক প্রশ্নের জবাবে শাহদীন মালিক ও রওনক জাহান দুজনেই ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে মত দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত