আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বিএনপি এখন রাজনৈতিক দল নয়: নাসিম

বিএনপি এখন রাজনৈতিক দল নয়: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি সাধারণ মানুষকে হত্যা করছে। তারা রাজনৈতিক আন্দোলন না করে সন্ত্রাসী কার্যকলাপ করছে। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়।আজ রোববার সিরাজগঞ্জের কাজীপুরে আর আই এম ডিগ্রি কলেজ মাঠে প্রয়াত মোহাম্মদ সেলিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি এখন জামায়াতের ঘাড়ে ভর করে জঘন্য কাজে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করে তারা কী করতে চায়? এ প্রশ্ন এখন দেশবাসীর কাছে। নাসিম বলেন, গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জে পেট্রলবোমা মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা কেমন রাজনীতি। এই হত্যা করে তাদের কী লাভ হয়েছে। গণতন্ত্রের কোথায় লেখা আছে যে মানুষ খুন করতে হবে।

কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন কাজীপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত