আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বই জীবনকে গড়ে তোলার সুযোগ দেয়: প্রধানমন্ত্রী

বই জীবনকে গড়ে তোলার সুযোগ দেয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বই মনের খোরাক জোগায়। বই পড়া ছাড়া জানি না কিভাবে সময় কাটানো যায়? শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি বই পড়ার। জীবনকে গড়ে তোলার সুযোগ দেয় বই। বই পড়ার অভ্যাস সবার জন্যই প্রয়োজন।'
রোববার বিকেলে বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, 'শিক্ষিত জাতি হলেই দারিদ্র্যমুক্ত জাতি গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য সেটাই, দেশকে দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।' বক্তব্যের পর প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গ্রন্থমেলা পরিদর্শন করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হলো মাসব্যাপী বইমেলার। প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি চত্বরে বই মেলার মাধ্যমে অনেক বড় সম্মেলনের সুযোগ হয়। এটি একটি ভিন্ন জগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'এমন একটি সময় বইমেলা হচ্ছে। আসলে অমাদের দুর্ভাগ্য, যখন আমরা স্বপ্ন দেখি তখনই কোথা থেকে যেন একটি কালো মেঘ আসে। তিনি বলেন, 'কেউ যদি রাজনীতিতে ভুল করে তবে তার সে মাশুল দিতে হবে। সাধারণ মানুষ যারা তারা কী অপরাধ করেছে যে তাদের মারতে  হবে?' আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, 'পেট্রোলবোমা মেরে মানুষ মারা কোনো রাজনীতি হতে পারে না। এটি জঙ্গিবাদ। মানুষ একটু সুন্দরভাবে বাঁচতে চায়। আমরা শান্তি চাই।' শেখ হাসিনা বলেন, '২০১৪ সালেও এমন হয়েছে। সাধারণ মানুষকে মারা হয়েছে। এই সন্ত্রাসীদের কাছে বাঙালি জাতি কখনই পরাজয় মানবে না। আমরা আর পোড়া মানুষের আর্তচিৎকার শুনতে চাই না। আর যেন মানুষকে পুড়িয়ে মারা না হয়।' 

শেয়ার করুন

পাঠকের মতামত