আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

ককটেল হামলাকারীকে ছাড়িয়ে নিল পুলিশ!

ককটেল হামলাকারীকে ছাড়িয়ে নিল পুলিশ!

রাজধানীর পান্থপথ থেকে এক ককটেল হামলাকারীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম সোমবার রাত ৯টার দিকে পান্থপথের অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সামনের সড়ক থেকে জসিম নামের এক ককটেল হামলাকারীকে ছাড়িয়ে নেন। এসময় জসিমকে হাতেনাতে ধরা ভাস্কর ধর নামের একজনকে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে এসআই রকিবুল ইসলাম অভিযোগটি অস্বীকার করেন। তিনি মোবাইল ফোনে সমকালকে বলেন, 'অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সামনে কিছু ছাত্রলীগের ছেলে বসা ছিল। আমি কাউকে ছাড়িয়ে নেইনি।' কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন জানান, রাত পৌনে ৯টার দিকে পান্থপথে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় 'ককটেল মনিরের' সহযোগী জসিম। স্থানীয়রা তাকে ধরে ফেলে। এরপর রাস্তার বিপরীত পাশে সাদা পোশাকে অবস্থান করা তেজগাঁও থানা পুলিশের উপপরিদর্শক রকিবুল ইসলাম ও আরেক ব্যক্তি এসে তাকে ছাড়িয়ে নেন। তিনি জানান, ঘটনাস্থল কলাবাগান থানা এলাকায় হওয়ায় তাকে (রাকিব) চ্যালেঞ্জ করলে ভাস্করকে মারধর করেন ওই পুলিশ সদস্য। পরে তাকে কমফোর্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ প্রসঙ্গে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, একটি ককটেল বিস্ফোরণের পর স্থানীয় লোকজন একজনকে ধরেছে বলে শুনেছি। তখন সাদা পোশাকে থাকা তেজগাঁও থানার এক এসআইর সঙ্গে তাদের কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত