আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পুলিশের সাথে 'সংঘর্ষে' রাবি শিবির নেতা নিহত

পুলিশের সাথে 'সংঘর্ষে' রাবি শিবির নেতা নিহত

পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিবির নেতা নিহত হয়েছেন। মো. সাহাবুদ্দিন নামে ওই শিবির নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের তথ্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব ছিলেন। পড়তেন ক্রপ সায়েন্স টেকনোলজি বিভাগে, মাস্টার্সে।বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহনগরীরর অদূরে শমসাদিপুর বাজারে সংঘর্ষের ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সংঘর্ষে মাহবুব নামে এক কন্সটেবল ও আরও দুই শিবির নেতা আহত হয়েছেন। আহত শিবির নেতারা হলেন, বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব ও শেরেবাংলা হল শাখার নেতা রিয়াজুল ইসলাম। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে শমসাদিপুর এলাকায় পুলিশের টহল গাড়ীতে ককটেল নিক্ষেপ করে ১০-১২ জন শিবিরকর্মী। এসময় পুলিশের উপর এলোপাথারি হামলায় মাহবুব নামে এক কন্সটেবলের ডান হাত ভেঙ্গে যায়। পরে তারা বাধ্য হয়ে হামলাকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। ওসি আলমগীর জানান, পরে আহতবস্থায় ঘটনাস্থল থেকে মো. সাহাবুদ্দিন, হাবিবুর ও রিয়াজুলকে গ্রেফতার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দিন মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত