আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

ওয়াশিংটনে ঠাকুর দর্শন

ওয়াশিংটনে ঠাকুর দর্শন

শিরোনামটি এমনও হতে পারতো ঠাকুর বাড়ির ঠাকুর দর্শন! কিন্তু করা সম্ভব হয়নি, কারণ পূজামন্ডপগুলো করা হচ্ছে স্কুলে কিংবা মন্দিরে।গত সপ্তাহে ভার্জিনিয়ার সম্পা বণিক দিদির বাসায় পূজার আয়োজন দেখলাম। ঘরোয়া পরিবেশে বণিক বাড়ির পূজা মণ্ডপে অনেক অতিথি দেখে মনে পরে গেলো ফেলে আসা পুজোর স্মৃতিময় দিনগুলির কথা। সম্পা দি গত বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কাজ থাকতে যেতে পারিনি। তাই দেশীয় আমেজটা উপভোগ করতে পারিনি।

গত সপ্তাহে মেট্রো ওয়াশিংটনে নীলাচল আয়োজন করেন শারদীয় পূজা উৎসবের। স্থানীয় একটি অডিটোরিয়ামে নির্মিত পূজামণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়েছিল। আয়োজনে ছিল, দেশীয় খাবার, প্রসাদ, উলুধ্বনি, ডাকের তাল ও নাচ। সম্প্রীতির বন্ধনে ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক মানুষ ছুটে গিয়েছিলো।

গত শনিবার ছিল গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটির পূজা আয়োজন। তপন দত্ত দা, পঙ্কজ চৌধুরী দা ও উত্তম দাদার সাথে পরিচয় বহুদিনের। সেই সুবাদে পূজা উৎসবে যোগদানের আগ্রহের মাত্রাটা ছিল বেশি।

বিপুল-জিনিয়া ও আমি সকালের পূজা অর্চনা পর্বে অংশ নিতে না পারলেও সন্ধ্যায় গিয়ে খানিক স্বাদ মেটালাম। ভার্জিনিয়ার একটি স্কুলে এই আয়োজন দেখে মনে হয়নি প্রবাসের বুকে পূজামণ্ডপে আছি। দেশীয় আমেজে মা দুর্গার প্রতিমা, প্রসাদ, খাবার, আশীর্বাদ, ধুনচি নাচ কোন কিছুর কমতি ছিল না।

ছোট বেলায় পাশের বাড়ির ভিওয়াবাড়ি,কালীবাড়ি ও কৈবত পাড়ায় তিনদিনের পূজোৎসবে সারারাত কাটিয়ে দিয়েছি বন্ধুরা দল বেঁধে। সারাদিনের ডাকের বাজনা ও মাইকে সিনেমার গান এবং ক্ষণে ক্ষণে 'দূর্গা মা কি? জয় বলে মহাধ্বনি এখন কাজে বাজে। তখন বয়োজ্যেষ্ঠদের মুখে শুনতাম ঠাকুর দেখতে যাচ্ছি। সেই থেকেই চলছে ঠাকুর দর্শন। গ্রামের দৃশ্যপট পেড়িয়ে ঢাকার মণিপুরীপাড়াতে আয়োজন ছিল আরো বিশাল। সন্ধ্যা হলে চলে যেতাম পূজামণ্ডপে।

গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটির পূজামণ্ডপে ঢুকেই শুনতে পেলাম সেই পরিচিত ঢাকের আওয়াজ, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং সেই ধুনচি নাচ। প্রধান ফটকে ঢুকতেই মা দূর্গা ও অসুরের প্রতিমা। ভিতরে উৎসবমুখর পরিবেশ। ভুলে গেলাম প্রবাস জীবনে ব্যস্তদিনের কথা।

ঢাকের তালে নেচে যাচ্ছে সুমা দি, দিনার ভাবি, রুমা দি সহ আরো অনেকে। অন্যদিকে ছবি তোলার ব্যস্ত সুদীপ দা, রাজীব দা ও বিপ্লব দত্ত। রুমি ভাই ব্যস্ত ফেসবুকে লাইভ সম্প্রচার নিয়ে । কে কোন ধর্মের সেটা বড় কথা নয়, মুখে সিঁদুর মেখে এক কাতারে সবাই মা দুর্গার আশীর্বাদে আনন্দে মেতে উঠছে।

ক্ষণিকের এই জীবনে আনন্দ করতে পারাটাই বড় সার্থকতা। এবং তাই প্রমানিত প্রবাসে শারদীয় দূর্গা উৎসবের আয়জন।

শেয়ার করুন

পাঠকের মতামত