আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এবং সেটি দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষন

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এবং সেটি দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষন

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এবং সেটি দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যাপ্ত সুযোগ না দেওয়ায় দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি।


তিনি বলেন, পরমাণু বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া থেকে ‘কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ’ দূরে আছে ইরান। তিনি বলেন, ‘তবে এর মানে এই নয় যে, ইরানের সেই সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র হয়ে যাবে বা থাকবে।’


গ্রোসি বলেন, অস্ত্র তৈরির মতো পর্যায়ের কাছাকাছি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারার সক্ষমতা আশঙ্কার কারণ হলেও কেউ সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না যে, ইরানের এখন একটি পারমাণবিক অস্ত্র রয়েছে। কারণ একটি কার্যকরী পরমাণু অস্ত্রের জন্য অন্য অনেক কিছুর প্রয়োজন হয়।

ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য জনগণের কল্যাণ করা।


ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে যতটা সুযোগ পাওয়ার কথা আইএইএ ততটা পাচ্ছে না। সে কারণে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আরও সন্দেহ তৈরি হচ্ছে।

তার ভাষায়, ‘আমি আমার ইরানি প্রতিপক্ষকে সবসময় বলি যে.... এমন কার্যক্রম ভ্রু কুঁচকে দেয়।’

সবকিছু এক করলে অবশ্যই আপনার মনে অনেক প্রশ্ন জাগবে, বলেন আইএইএ প্রধান।

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সময় পরমাণু প্রকল্পে হামলার যে বিষয়টি আলোচনায় এসেছে তার নিন্দা জানিয়েছেন গ্রোসি। তিনি বলেন, পরমাণু প্রকল্পে হামলার কথা ভাবাই যাবে না।

ইরানের সঙ্গে তার সংস্থার আলোচনার ওপর জোর দিয়েছেন গ্রোসি এবং এ বিষয়ে ইরানের সহায়তাও কামনা করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত