আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সুদহার কমানো নিয়ে ফেডের নতুন ভাবনায় আরও শক্তিশালী মার্কিন ডলার

সুদহার কমানো নিয়ে ফেডের নতুন ভাবনায় আরও শক্তিশালী মার্কিন ডলার

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল নীতি সুদহার কমানোর বিষয়ে মনোভাব পরিবর্তন করেছেন, আর এ খবরে বেশ কিছু ঘটনার সূত্রপাত হয়েছে।

প্রথমত, এ খবরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দ্বিতীয়ত, বেড়েছে মার্কিন ডলারের বিনিময় হার। ইউএস ডলার ইনডেক্স বা ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের যে মান নির্ধারণ করা হয়, সেই সূচক এখন গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ১০৬ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে।

বছরের প্রথম প্রান্তিকের পরিসংখ্যানে দেখা গেছে, অভ্যন্তরীণ কারণে যে মূল্যস্ফীতি ঘটে, যুক্তরাষ্ট্রে সেই প্রবণতা বেশ শক্তিশালী। বাজারের ধারণা, চলতি বছর নীতি সুদ ৩৪ ভিত্তিপয়েন্ট কমতে পারে। যদিও এক সপ্তাহ আগে ধারণা করা হচ্ছিল, নীতি সুদহার ৬০ ভিত্তিপয়েন্ট পর্যন্ত কমানো হতে পারে।

ডলার যখন আরও শক্তিশালী, তখন জাপানি মুদ্রা ইয়েনের মান প্রতিদিন কমছে। সর্বশেষ প্রতি ডলারের বিপরীতে ১৫৪ দশমিক ৬২ ইয়েন পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সরকার হস্তক্ষেপ করবে—এমন ঝুঁকি থাকলেও শেষ পর্যন্ত টোকিও মৌখিকভাবে সতর্ক করা ছাড়া আর কিছু করেনি।

জাপানবহির্ভূত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার সূচক এমএসসিআই শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে, যদিও আগের দিন এই সূচকের পতন হয়েছিল শূন্য দশমিক ৪ শতাংশ। তাইওয়ানের বাজারও ভালো করেছে, আজ বুধবার দেশটির টিডব্লিউআইআই সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে এশিয়ার অন্যান্য দেশের শেয়ার বাজার অনেকটাই মন্থর।

জাপানের নিকেই সূচক শূন্য দশমিক ৭ শতাংশ কমে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ ছাড়া চীনের ব্লু চিপস শূন্য দশমিক ১ শতাংশ পড়েছে আর হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ।

গতকাল মঙ্গলবার ওয়ালস্ট্রিটের স্টক নিম্নমুখী ছিল, যদিও দেশটির করপোরেট প্রতিষ্ঠানগুলোর আয় বেশ ভালো। দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫ শতাংশ থেকে কিছুটা কমে ৪ দশমিক ৯৮ শতাংশ; ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৪ দশমিক ৬৬ শতাংশে উঠেছে। আর এসব কিছুর মূল কারণ, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার এ বছর হ্রাস করছে না—এমন সম্ভাবনা সৃষ্টি হওয়া।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার চলতি বছরের প্রথম তিন মাস টানা বেড়েছে। ফলে মুদ্রানীতির রাশ আলগা করা যেতে পারে—এমন আত্মবিশ্বাস জেরোম পাওয়েলের কণ্ঠে ধ্বনিত হয়নি বা ফেডের নীতিপ্রণেতাদের সেই আত্মবিশ্বাস তিনি দেননি। তিনি বলেছেন, আগে যা ভাবা হয়েছিল, নীতি সুদহার হয়তো তার চেয়ে বেশি সময় ধরে ওপরের দিকে রাখতে হবে।

এদিকে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্র বলে দিয়েছে, তারা চায় না এমন কিছু হোক। ইসরায়েলের সমরকালীন মন্ত্রিসভা আজ পর্যন্ত তার অধিবেশন স্থগিত করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত