আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মে মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে

মে মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে

মে মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে। এই দুই বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা ইউএনবিকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান  বলেন, ‘বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে প্রস্তুতির অংশ হিসেবে ইথিওপিয়া এয়ারলাইন্স এবং এয়ার চায়নাকে সহায়তা করার প্রস্তুতি চলছে।’


এই বিষয়ে বেবিচক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে জানিয়েছে। একইসাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসে সহায়তা করার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশে এয়ারলাইন্সটির জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, ‘মে মাসের তৃতীয় সপ্তাহে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালু করতে পারব বলে আমরা আশাবাদী।’ তিনি জানান, প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে।


আফ্রিকার বিস্তৃত নেটওয়ার্কের জন্য পরিচিত এয়ারলাইন্সটি তার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ঢাকায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে চায়। যা প্রবাসী বাংলাদেশিদের আদ্দিস আবাবা থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করবে।

২০২৩ সালের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে কূটনৈতিক আলোচনার পর ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল চুক্তি সই হয়। ১৪৭টি বিমান নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা এবং পরিষেবা প্রদানকারী দেশগুলোর মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান সংস্থা।

চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের পরিপ্রেক্ষিতে এয়ার চায়না ঢাকা-বেইজিং-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু করবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভ্রমণকে সহজতর করা।

কারণ বর্তমানে ঢাকা থেকে কুনমিং এবং গুয়াংজুর মতো চীনা শহরগুলোতে রাজধানীতে পৌঁছানোর জন্য ফ্লাইটগুলোকে অতিরিক্ত স্থানান্তর প্রয়োজন। ৪৯৭টি উড়োজাহাজের বহর নিয়ে এয়ার চায়না তার বিদ্যমান ৪৫২টি রুটে যোগ করে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুট সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত