আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লাউয়াছড়ায় শতাধিক গাছ বিধ্বস্ত

লাউয়াছড়ায় শতাধিক গাছ বিধ্বস্ত

আকস্মিক কালবৈশাখী তাণ্ডবে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় শতাধিক গাছ বিধ্বস্ত হয়েছে। রেলপথের উপর ৪০টি গাছ ভেঙে পড়েছে। এতে বিকাল ৫টা ২০ মিনিট থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ ছিল। 


আজ রোববার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঝড় বয়ে যায়। প্রবল কালবৈশাখী ঝড়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে।

 

 

জানা গেছে, প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ব্যাপক গাছগাছালি বিধ্বস্ত হয়েছে। রেলপথ ও সড়কপথে অসংখ্য গাছগাছালি ভেঙে পড়েছে। এ ছাড়া শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুর ইউনিয়নের কয়েকটি এলাকায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ায় বিকাল ৫টা ২০ মিনিট থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিকাল ৫টা ২০ মিনিট থেকে শ্রীমঙ্গল স্টেশনে এবং ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন বিকাল ৫টা ৪০ মিনিট থেকে ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে। রেলপথ থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া উদ্যানের ভেতরে রেলপথে ৪০টি গাছ ভেঙে পড়েছে। গাছ সরিয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত