আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

তিন সপ্তাহে ফোনের বিল ১ লাখ ৪৩ হাজার ডলার

তিন সপ্তাহে ফোনের বিল ১ লাখ ৪৩ হাজার ডলার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা রেনে রেমান্ড (৭১) ও তাঁর স্ত্রী লিন্ডা (৬৫) সম্প্রতি ইউরোপের দেশ সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে মুঠোফোনের বিল দেখে তাঁদের চোখ ছানাবড়া। দেশের বাইরে মুঠোফোনে ডেটা ব্যবহার করে তাঁদের বিল হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৪২ ডলার।

এবিসি অ্যাকশন নিউজের খবরে বলা হয়, রেমান্ড প্রায় ৩০ বছর ধরে টি-মোবাইলের গ্রাহক। দেশের বাইরে যাওয়ার আগে তাঁরা মুঠোফোন কোম্পানিকে তাঁদের ভ্রমণের পরিকল্পনা জানিয়েছিলেন।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, প্যাকেজে তাঁদের সবকিছু অন্তর্ভুক্ত আছে। কিন্তু এরপর এটা কী হলো। কিন্তু তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরে মুঠোফোনের বিল দেখে তাঁদের মাথায় বাজ পড়ার অবস্থা। ইউরোপ ভ্রমণকালে তাঁরা মাত্র ৯ দশমিক ৫ গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন। অথচ এই কয় দিনে তাঁদের ডেটা ব্যবহারের জন্য প্রতিদিন গড়ে ছয় হাজার মার্কিন ডলার করে বিল করা হয়েছে।

রেমান্ড বলেন, তিনি দেশে ফিরেই টি-মোবাইল কোম্পানিকে ফোন করেন। তখন একজন প্রতিনিধি তাঁকে ফোনের লাইনে রেখে বিল পর্যালোচনা করেন। পরে ওই প্রতিনিধি বিল পর্যালোচনা করে রেমান্ডকে বলেন, ‘নাহ, বিল তো ঠিকই আছে।’রেমান্ড তাঁকে প্রশ্ন করেন, ‘বিল ঠিক আছে বলে আপনি কী বোঝাতে চাচ্ছেন?’

প্রতিনিধি তাঁকে বলেন, ‘এটা হচ্ছে আপনার বকেয়া বিল।’ রেমান্ড জবাবে তাঁকে বলেন, ‘আপনি কি আমার সঙ্গে মজা করছেন।’ কোনো কিছুতে কাজ না হওয়ায় অদ্ভুত এই বিল নিয়ে রেমান্ড দম্পতি মুঠোফোন কোম্পানির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন। তবে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর টি-মোবাইল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলে এবং বিলটি ঠিকঠাক করে নিতে সম্মত হয়। ওই দম্পতিকে এখন আর কোনো বিল দিতে হবে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত