আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ কার্যকর

অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ কার্যকর

 
 অক্সফোর্ড ইউনির্ভাসিটির তৈরি করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ কার্যকর।

সোমবার (২৩ নভেম্বর) সবশেষ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বিষয়টি জানিয়েছে যৌথভাবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

বিষয়টি একইসঙ্গে সাফল‌্য এবং হতাশার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ফাইজার ও মডার্নার টিকা ৯৫ শতাংশ পর্যন্ত নিরাপদ বলে দাবি করা হয়েছে।

যদিও, অন‌্যদের তুলনায় অক্সফোর্ডের টিকার দাম কম পড়বে এবং এটি সংরক্ষণ করা সহজ হবে বলে দাবি করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহজে পৌঁছানো যাবে টিকাটি।

আর অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে মহামারি করোনা থেকে বিশ্ববাসীর জীবন বাঁচাতে দ্রুতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত প্রায় ১০ মাস ধরে অক্সফোর্ডের গবেষকরা এ টিকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ফাইজার জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আর তাদের একটি ডোজের দাম পড়বে ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ১০০ টাকার মধ‌্যে।

শেয়ার করুন

পাঠকের মতামত