আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হতে পারে

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হতে পারে

ছবি: এলএবাংলাটাইমস

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আগত বিদেশী বাসিন্দাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো কর্তৃপক্ষ। তবে হোয়াইট হাউজে এই নিষেধাজ্ঞা বাতিল করতে আলোচনা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে জোর আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণে আসতে চাওয়ার দুই সপ্তাহ আগে কোনো বিদেশী নাগরিক যদি ইউরোপে ভ্রমণ করে থাকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভ্রমণে আসা যাবে না- এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। গত কয়েক সপ্তাহ ধরেই এই নিষেধাজ্ঞাটি বাতিল করার বিষয়ে আলোচনা চলছে হোয়াইট হাউজে।

হোয়াইট হাউজের ওই কর্মকর্তা আরো জানান, ইউএস সেন্টারস অব ডিজিজ এন্ড প্রিভেনশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে৷ তবে প্রতিষ্ঠানটির আপত্তি টিকবে না বলেই জানান কর্মকর্তা।

গত মার্চে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা জারি করেছিলো ট্রাম্প প্রশাসন। এরপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে, ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রেও করোনার সংক্রমণের রেকর্ড হয়েছে৷ এমতাবস্থায় এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত