আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

'শীঘ্রই দৈনিক মৃতের সংখ্যা দ্বিগুণ হবে'

'শীঘ্রই দৈনিক মৃতের সংখ্যা দ্বিগুণ হবে'

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে দৈনিক মৃতের সংখ্যা খুব শীঘ্রই দ্বিগুণ হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ আরো বাড়বে।

এদিকে, করোনার এই বিপর্যস্ত অবস্থাকে আরো উস্কে দিতে পারে থ্যাংকসগিভিং হলিডে৷ বাসিন্দারা যদি গতানুগতিকভাবে থ্যাংকসগিভিং পালন করে, তবে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের ৩ তারিখের পর প্রতিদিন যুক্তরাষ্ট্রে গড়ে ১ লাখের বেশি বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ১৪ দিনে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে৷ গত দুইদিনে মারা গেছে ২ হাজার ১০০ জন বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর
ড. জনাথন রেইনার বলেন, মৃতের সংখ্যা খুব শীঘ্রই দ্বিগুণ হতে পারে ৷ এর স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, 'আজকে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা
আরো ১৪ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলো। পাঁচ থেকে ছয়দিন পরে তাদের দেহে আরো উপসর্গ দেখা দিবে। ফলে মৃতের সংখ্যা দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু নেই'।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে। প্রতিদিন কমপক্ষে ৪ হাজার বাসিন্দা করোনাভাইরাসে মারা যাবে।

এদিকে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে
২ লাখ ৬২ হাজার ১০০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।
আগামী তিন থেকে চার সপ্তাহে আরো ৬০ হাজার বাসিন্দার মৃত্যু হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত