আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

সবাইকে নিতে হবে করোনা টিকার তৃতীয় ডোজ!

সবাইকে নিতে হবে করোনা টিকার তৃতীয় ডোজ!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনার টিকা গ্রহণের জন্য উপযুক্ত সকল বাসিন্দাকে তৃতীয় ডোজ প্রদানের ব্যাপারে নির্দেশনা আসতে পারে। সূত্র জানিয়েছে, দ্বিতীয় ডোজ গ্রহণের আট মাস পর বয়স ও রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি নির্বিশেষে সকলকে টিকার তৃতীয় ডোজ দেওয়ার কথা ভাবছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব থেকে মুক্তি থাকবে ও দীর্ঘমেয়াদী সুরক্ষা পেতে তৃতীয় ডোজের পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার সাথে যুক্ত এমন দুইজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলেছেন।

এই বিষয়ে খুব দ্রুতই কোনো নির্দেশনা আসতে পারে। এর আগে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকার তৃতীয় ডোজের বিষয়টি অনুমোদন করেন। আগামী সপ্তাহগুলোতে ফাইজারের ক্ষেত্রে এই নির্দেশনা আসতে পারে। 

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের জন্য প্রস্তাবিত করোনার টিকার তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসি শুক্রবার (১৩ আগস্ট) জানান, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারা টিকার তৃতীয় ডোজ নিতে পারেন। এর আগে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এটির অনুমোদন দেয়৷

বৃহস্পতিবার (১২ আগস্ট) এফডিএ মোট মার্কিনীর ৩ শতাংশ বাসিন্দা, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মাত্রাতিরিক্ত কম, তাদের জন্য তৃতীয় ডোজ অনুমোদন দেয়।

সিডিসি ডিরেক্টর ড. রোচেল ওয়ালেন্সকি বিবৃতিতে বলেন, 'করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সংবেদনশীল যারা, তাদের টিকার মাধ্যমে পুরোপুরি নিশ্চয়তা দিতে এফডিএর সুপারিশপূর্বক সিডিসি এটির অনুমোদন দিল'।

ইসরায়েল ও জার্মানিসহ কিছু দেশ তাদের জনগণকে টিকার দুই ডোজের পরিবর্তে তিনটি ডোজ দিয়েছে। মূলত ডেল্টা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

ফাইজার জানায় এর টিকার কার্যকরিতা সময়ের সাথে সাথে কমতে থাকে। এক গবেষণায় দেখা যায়, দ্বিতীয় ডোজের ফাইজারের টিকা করোনা থেকে শতকরা ৯৬ ভাগ সুরক্ষা দিলেও চার মাস পর এটি শতকরা ৮৪ ভাগ সুরক্ষা দেয়।

মর্ডানাও জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রামক প্রবণতার কারণে এটির কার্যকরিতাও সময়ের সাথে সাথে কমে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত