আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় আরো চার স্থান

ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় আরো চার স্থান

ছবি: এলএবাংলাটাইমস

ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় নতুন করে আরো চার গন্তব্য যুক্ত করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসির ট্রাভেল অ্যাডভাইজরি তালিকা অনুসারে, তুর্কি এবং মন্টেনেগ্রো এখন 'ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির' তালিকায় যুক্ত হয়েছে। এছাড়া এই তালিকায় আরো যোগ হলো ডমিনিকা আর জার্সি। 

সিডিসি 'লেভেল-৪: কোভিড ভেরি হাই' তালিকাভূক্ত স্থানে ভ্রমণ এড়িয়ে যেতে নির্দেশ দিয়েছে। এজেন্সি জানায়, যদি একান্তই ভ্রমণ করতে হয় তবে অবশ্যই টিকা গ্রহণ করতে হবে।

সিডিসি ভ্রমণের জন্য বিপদজনক স্থানকে লেভেল ১ থেকে লেভেল ৪ পর্যন্ত তালিকাভূক্ত করেছেন। যেসব অঞ্চলে গত ২৮ দিনে ১ লাখে ৫০০ জন বাসিন্দার মধ্যে করোনা সংক্রমণ ঘটেছে, তাদের লেভেল ৪ তালিকায় রাখা রয়েছে। আর যেসব অঞ্চলে প্রতি ১ লাখে ১০০ থেকে ৫০০ জন আক্রান্ত হয়েছেন, তাকে লেভেল ৩ এর তালিকায় রাখা হয়েছে।

এর আগে তুর্কি ও মন্টেনেগ্রো লেভেল ৩ এর তালিকার অন্তর্ভুক্ত ছিল। এছাড়া দ্য ক্যারিবিয়ান আইসল্যান্ড অব ডমিনিকা ছিল লেভেল ১ তালিকাভুক্ত। আর আইল্যান্ড অব জার্সি কোনো তালিকাতেই ছিল না। এবার সেটি লেভেল ৩ এর তালিকায় যোগ হয়েছে। গত ১৪ দিনে ১ লাখে আক্রান্ত হয়েছে ৪৫২ জন।

এছাড়া বেশকিছু স্থান লেভেল ৪ এর তালিকা থেকে লেভেল ৩ এর তালিকায় যুক্ত হয়েছে। চিলি, মোজাম্বিক ও উরুগুয়ে এই তালিকায় আছে। এছাড়া কোসোভো ও নর্থ মেসেডোনিয়াও লেভেল ৩ এ উন্নীত করেছে।

সিডিসির নির্দেশনা অনুসারে, লেভেল, ৩ এর তালিকায় যেসব স্থান আছে, সেসব স্থানে টিকা ছাড়া ভ্রমণ করা একান্তই উচিত নয়।

সিডিসি জানায়, 'যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন, তাদের মধ্যে এবং তাদের মাধ্যমে করোনা ছড়ানোর সম্ভাবনা কম। যাই হোক, আন্তর্জাতিক ভ্রমণ এ ক্ষেত্রে আরো ঝুঁকি যুক্ত করে। টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিরাও নতুন ভ্যারিয়েন্ট ছড়াতে ভূমিকা রাখতে পারে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত