আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ পাবে সকল মার্কিনী

সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ পাবে সকল মার্কিনী

ছবি: এলএবাংলাটাইমস

আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে সকল মার্কিনীকে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান শুরু করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দা কমপক্ষে আট মাস আগে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, তাদের সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে টিকার বুস্টার ডোজ প্রদান শুরুর পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ।

ডিপার্টমেন্ট বিবৃতিতে আরো জানায়, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, নার্সিং হোমের বাসিন্দা ও বৃদ্ধ নাগরিক ও যারা ২০২০ এবং ২১ সালে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে ছিলেন- তাদের বুস্টার ডোজ প্রদান করা হবে৷

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব টিকার ডোজ প্রদান করা হচ্ছে, সেসব টিকার কার্যকারিতা কয়েক মাস পরে কমে যাচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও দ্য ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ বুস্টার ডোজের ব্যাপারে অনুমোদন দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 'সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে SARS-CoV-2 এর বিরুদ্ধে অনুমোদিত টিকাগুলোর কার্যকারিতা সময়ের সাথে কমে যায়। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে এর কার্যকারিতা আরো ব্যহত হতে পারে'৷

তাঁরা বলেন, 'বুস্টার শট করোনা থেকে সুরক্ষা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা বলয় গড়ে তোলে'।

কর্মকর্তারা আরো জানান, যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন, তাদেরও বুস্টার ডোজের প্রয়োজন হবে।

এর আগে সিডিসি এবং এফডিএ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য টিকার বুস্টার ডোজ অনুমোদন দেয়।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত