আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ: কী বলছেন বিশেষজ্ঞরা?

জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ: কী বলছেন বিশেষজ্ঞরা?

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার যেসব বাসিন্দা ফাইজার বা মডার্নার টিকা গ্রহণ করেছেন, তাদের দ্বিতীয় ডোজ গ্রহণের আট মাস পর তৃতীয় ডোজ বুস্টার ডোজ নিতে পারবে।

তবে যারা ইতোপূর্বে জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকার এক ডোজ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কী হবে?

বিশেষজ্ঞরা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হলেও বেশকিছু সম্ভাবনার কথা বলেছেন তারা।

জনসন অ্যান্ড জনসন টিকার গবেষক ড. কেনেথ কিম লং বিচের আর্ক ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে কর্মরত অবস্থায় জনসন অ্যান্ড জনসন টিকার ডোজ গ্রহণ করেছেন।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে জনসন অ্যান্ড জনসন টিকার গ্রহীতাদের তিনি বলেন:

'যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন, বুস্টার ডোজ গ্রহণের আগে তাদের অন্তত আরো ছয় মাস অপেক্ষা করা উচিত'- বলেন ড. কিম।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী নিস্ক্রিয়করণ অ্যান্টিবডি তৈরি করে। এটির প্রায় আট মাস পর্যন্ত সক্রিয় থাকে।

কেউ চাইলে শরীরে অ্যান্টবডি আছে কী না, সেটিও পরীক্ষা করতে পারেন। ড. কিম বলেন, 'কেউ চাইলেই অ্যান্টবডি পরীক্ষার মাধ্যমে শরীরে অ্যান্টিবডি আছে কী না, সেটি পরীক্ষা করতে দেখতে পারেন'৷

কিম যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার টিকার পরীক্ষার ফলাফল নির্দেশ করে বলেন, 'জনসন অ্যান্ড জনসন আর অ্যাস্ট্রাজেনেকা একই রকম টিকা। দুইটি টিকাই ছয়গুণ বেশি কার্যকরী'।

কিম বলেন, 'যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বুস্টার ডোজ গ্রহণের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। তাই তাদের ডাক্তারের সাথে কথা বলতে হবে'।

জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তারা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) বুস্টার ডোজ বিষয়ে সাম্প্রতিক তথ্য দিবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত