আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মহানায়কের জন্মদিন

মহানায়কের জন্মদিন

অভিনয় দিয়ে পঞ্চাশ দশকের দিকে দুই বাংলার দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিলেন মহানায়ক উত্তম কুমার। তিনি ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বরে কোলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়।

মহানায়ক উত্তম কুমার ১৯৪৭ সালে ‘মায়াডোর’ নামে একটি হিন্দি চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন। যদিও সিনেমাটি মুক্তি পায়নি। এরপর প্রথম সিনেমা হিসেবে ‘দৃষ্টিদান’ মুক্তি পেলেও তিনি আলোচনায় আসেনি। ‘বসু পরিবার’ সিনেমাটি দিয়ে খানিকটা পরিচিতি লাভ করেছিলেন। এরপর ১৯৫৩ সালে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাটি দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম কুমার। এই সিনেমার মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্রে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। শুরু হয় উত্তম যুগ। এরপর একে একে ‘হারানো সুর’, ‘পথে হল দেরী’, ‘সপ্তপদী’, ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘জীবন তৃষ্ণা’ আর ‘সাগরিকা’র মতো সিনেমা দর্শকদের উপহার দিতে শুরু করেন।

সুচিত্রা সেনের সাথে উত্তম কুমারের জুটি ছিল তুমুল জনপ্রিয়। এই কালজয়ী জুটি এক সাথে প্রায় ৩০টি সিনেমাতে অভিনয় করেছিলেন। যার মধ্যে ২৯টি সিনেমাই হিটের তালিকায়।

মহানায়ক উত্তম কুমার কেবল বাংলা চলচ্চিত্রেই অভিনয় করেননি; বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ‘ছোটিসি মুলাকাত’, ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’ উল্লেখযোগ্য। ক্যারিয়ারে অভিনয়ের জন্য ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন।

মাত্র ৫৩ বছর বয়সে ১৯৮০ সালের ২৪ জুলাই মারা যান উত্তম কুমার। তার মৃত্যুতে বাংলা সিনেমায় শোকের ছায়া নেমে আসে। গোটা বাংলা যেন স্থবির হয়ে পড়েছিল। কিন্তু এখনও বাংলার মানুষের মনে প্রভাব বিস্তার করছেন মহানায়ক উত্তম কুমার। বাংলা সিনেমা যতদিন বেঁচে থাকবে তিনিও সবার মনে বেঁচে থাকবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত