আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আন্তবিশ্ববিদ্যালয় স্কোয়াশ টুর্নামেন্টে আইইউবির তিন পদক

আন্তবিশ্ববিদ্যালয় স্কোয়াশ টুর্নামেন্টে আইইউবির তিন পদক

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রথম আন্তবিশ্ববিদ্যালয় স্কোয়াশ টুর্নামেন্টে নারী ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) তিন খেলোয়াড়। ১০-১১ মে ঢাকায় অবস্থিত স্টেশন অফিসার্স মেস আলফাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি আয়োজন করে বাংলাদেশ স্কোয়ার র‌্যাকেটস ফেডারেশন এবং ইউনিভার্সিটি স্কোয়াশ কমিউনিটি, বাংলাদেশ।

আইইউবি স্কোয়াশ দলের খেলোয়াড় এবং সহকারী কোচ মারজান আক্তার মনিকা নারী বিভাগে শিরোপা জয় করেন। এই ক্যাটাগরিতে রানারআপ হন আইইউবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জ্যোতি রানী রায়। পুরুষ বিভাগে রানারআপ হন আইইউবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. রায়হান। এ ছাড়া নারী ক্যাটাগরিতে পঞ্চম স্থান অধিকার করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম কথা। তাঁদের মধ্যে জ্যোতি ও রায়হান সম্প্রতি আইইউবিতে শতভাগ স্পোর্টস স্কলারশিপে ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি মাসে একটি স্কোয়াশ কোর্ট উদ্বোধন করা হয় আইইউবিতে। পাশাপাশি শতভাগ স্কলারশিপে তিন পেশাদার খেলোয়াড়কে ভর্তি করায় আইইউবি। ২০২৮ অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে স্কোয়াশ। আইইউবি আশা করে, এই তিন খেলোয়াড় অলিম্পিকে দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

এ বছর এর মধ্যেই বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের স্কোয়াশ টুর্নামেন্টে সাফল্য পেয়েছেন আইইউবির শিক্ষার্থীরা। ফেব্রুয়ারিতে আইইউবিতে অনুষ্ঠিত হয় দেশের প্রথম নারী স্কোয়াশ টুর্নামেন্ট। সেখানে ওপেন ক্যাটাগরিতে রানারআপ হয় আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিয়াজুল জান্নাত। ১০০ শতাংশ স্কলারশিপে আইইউবিতে ভর্তি হওয়া তিন শিক্ষার্থীর একজন তিনি। এরপর এপ্রিলে চতুর্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতায় নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন রায়হান ও মনিকা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত