আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে যৌন নিপীড়নের মামলায় ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক সহকারী মিরিয়াম হ্যালির বিরুদ্ধে যৌন অপরাধ করার দায়ে গত বছর জুরিরা তাকে দোষী সাব্যস্ত করার পর বুধবার এই সাজা ঘোষণা করেন বিচারক কার্টিস ফারবার।

আদালতে দেওয়া বক্তব্যে মিরিয়াম হ্যালে বলেন, ওয়াইনস্টিনের হামলা তার জীবন ও নিরাপত্তাবোধের ওপর ‘ভয়াবহ প্রভাব’ ফেলেছে, যা হয়তো কখনোই পুরোপুরি কাটবে না। অন্যদিকে হুইলচেয়ারে আদালতে হাজির হওয়া ৭৪ বছর বয়সী ওয়াইনস্টিন অভিযোগ অস্বীকার করেন। তবে তার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চান তিনি।

ওয়াইনস্টিন এরই মধ্যে নিউইয়র্কে কয়েক বছর কারাগারে কাটিয়েছেন। যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তাকে সেখানে একাধিকবার বিচারের মুখোমুখি হতে হয়েছে। ২০২০ সালে হ্যালির মামলায় প্রথমবার দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেও ২০২৪ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত সেই রায় বাতিল করে। আদালত বলেছিল, ওই বিচারে ওয়াইনস্টিন ন্যায্য বিচার পাননি।

এরপর মামলাটি আবারও আদালতে গড়ায় এবং গত বছর নতুন বিচারে হ্যালির বিরুদ্ধে যৌন অপরাধের একটি অভিযোগে ওয়াইনস্টিনকে আবারও দোষী সাব্যস্ত করা হয়। অভিনেত্রী জেসিকা ম্যানকে ঘিরে অভিযোগের ক্ষেত্রে জুরি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অন্যদিকে মডেল কাজা সোকোলাকে ঘিরে আরেকটি অভিযোগে তিনি খালাস পান।

মামলার শুনানিতে হ্যালে জানিয়েছিলেন, ২০০৬ সালে ম্যানহাটনে ওয়াইনস্টিনের অ্যাপার্টমেন্টের একটি কক্ষে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছিল। সে সময় তিনি ‘প্রজেক্ট রানওয়ে’ টেলিভিশন অনুষ্ঠানে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। গত বছরের পুনর্বিচারে সাক্ষ্য দেওয়ার পর হ্যালে বলেছিলেন, নিজের পক্ষে এবং সত্যের পক্ষে দাঁড়ানো প্রয়োজন মনে করেই তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ওয়াইনস্টিন বর্তমানে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে একটি কারা ওয়ার্ডে চিকিৎসাধীন। কারাগারে থাকা অবস্থায় তার বেশ কিছু শারীরিক অসুস্থতার কথা জানা গেছে। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার একটি মামলাতেও তার সাজা এখনো বাকি রয়েছে। ২০২২ সালে সেখানে ২০১৩ সালে একটি হোটেল কক্ষে এক অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

একসময় মিরাম্যাক্সের প্রভাবশালী প্রযোজক হিসেবে ওয়াইনস্টিন ‘শেকসপিয়ার ইন লাভ’-এর মতো সফল চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে নিউইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কারে তার বিরুদ্ধে একাধিক নারীর যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশিত হলে তার ক্যারিয়ারের পতন শুরু হয়। এসব অভিযোগ পরবর্তীতে বিশ্বজুড়ে #MeToo আন্দোলনের অন্যতম বড় অনুঘটক হয়ে ওঠে।

ওয়াইনস্টিন বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণিত করার আশা প্রকাশ করেছেন। তবে বুধবার সাজা ঘোষণার সময় বিচারক কার্টিস ফারবার তার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন এবং বলেন, ওয়াইনস্টিন জোর করে যা চেয়েছেন তা নিয়েছেন এবং নিজের কর্মকাণ্ডের দায় কখনো স্বীকার করেননি।

       

শেয়ার করুন

পাঠকের মতামত