আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

রোদে পোড়া ত্বকের ক্ষতি দ্রুত সেরে তুলতে খুব সহজ একটি উপায়

রোদে পোড়া ত্বকের ক্ষতি দ্রুত সেরে তুলতে খুব সহজ একটি উপায়

নববর্ষ উদযাপন সকলেরই ভালো কেটেছে আশা করি। কিন্তু এই বিশেষ দিনটি উদযাপনের পর যে সমস্যায় বেশি পড়তে হয় তা হচ্ছে ত্বকের রোদে পোড়া সমস্যা। সারাদিন আনন্দে রোদে ঘোরাঘুরি করার পর বাসায় ফিরে অনেকেই ত্বকের ক্ষতিটা দেখতে পান।
তখন এই ত্বকের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য পরিশ্রম করতে থাকেন। কিন্তু আপনি চাইলে খুব সহজ, মাত্র ১ টি উপায়ে ত্বকের এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন। জানতে চান কীভাবে? চলুন তাহলে জেনে নেয়া যাক।
যা যা লাগবেঃ
– ১ টেবিল চামচ বেসন
– ১ টেবিল চামচ গুঁড়োদুধ
– আধা টেবিল চামচ মধু
– আধা টেবিল চামচ লেবুর রস
– ২ টেবিল চামচ লিক্যুইড দুধ
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
    – প্রথমে একটি পরিষ্কার বোলে বেসন, গুঁড়োদুধ, মধু ও লেবুর রস একসাথে খুব ভালো করে মিশিয়ে ঘন মিশ্রন তৈরি করে নিন।
    – মুখ খুব ভালো করে ধুয়ে এই মিশ্রণটি ব্রাশের মাধ্যমে বা আঙুলের সাহায্যে পুরো ত্বকে লাগিয়ে নিন।
    – প্রতি ৫ মিনিট পরপর যখন মাস্কটি কিছুটা শুকিয়ে আসবে তখন লিক্যুইড মিল্ক দিয়ে নিন যাতে ত্বকে মাস্কটি শুকিয়ে না যায়। এভাবে ২০ মিনিট রাখুন।
    – ২০ মিনিট পর আঙুল দিয়ে আলতো করে পুরো ত্বক ম্যাসেজ করে নিন ৫ মিনিট। যদি খুব বেশি শুকনো লাগে মাস্কটি তাহলে একটু লিক্যুইড দুধ নিয়ে ম্যাসেজ করুন।
    – এরপর পানি দিয়ে খুব ভালো করে ত্বক ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারেই বেশ ভালো ফলাফল পাবেন। এই গ্রীষ্মকালে সপ্তাহে ১ বার এই মাস্কটি ব্যবহার করলে ত্বকের এই রোদে পোড়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন সহজেই।
বিস্তারিত জেনে নিতে নিচের ভিডিওটি দেখেতে পারেন এখানে সব কিছু ভালোভাবে দেখিয়ে দেয়া হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত