আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে হাজারো মানুষকে আক্রান্ত করা সাইক্লোস্পোরা-জনিত ডায়রিয়া প্রাদুর্ভাবের উৎস হিসেবে যে আইসবার্গ লেটুসকে সন্দেহ করা হচ্ছিল, সেটি নিয়ে নতুন তথ্য দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সংস্থাটি জানিয়েছে, লেটুসের নমুনায় পরজীবী শনাক্ত হওয়ার যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল, সেটি আসলে ভুল ইতিবাচক (ফলস পজিটিভ) ছিল।

শনিবার এফডিএ জানিয়েছিল, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান টেইলর ফার্মসের একটি আইসবার্গ লেটুসের নমুনায় সাইক্লোস্পোরা পরজীবী পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি জনপ্রিয় ফাস্টফুড চেইন টাকো বেলেও লেটুস সরবরাহ করে।

তবে রোববার এফডিএ জানায়, পরীক্ষার ফল পুনরায় পর্যালোচনা করে দেখা গেছে, সেটি প্রকৃতপক্ষে ফলস পজিটিভ ছিল। বিষয়টি টেইলর ফার্মসকেও জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট যেসব পণ্য থাকতে পারে, সেগুলো বাজার থেকে সরিয়ে নিতে তারা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছে।

এফডিএর সর্বশেষ এই ঘোষণার ফলে ডায়রিয়া প্রাদুর্ভাবের প্রকৃত উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ পর্যন্ত এই সংক্রমণে কারও মৃত্যু হয়নি। তবে অন্তত ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত শুক্রবার টেইলর ফার্মস স্বেচ্ছায় মধ্য মেক্সিকো থেকে সংগ্রহ করা সব আইসবার্গ লেটুস যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় এবং আক্রান্ত পণ্যের একটি তালিকাও প্রকাশ করে।

পরদিন এফডিএ জানায়, যে নমুনায় পরজীবী শনাক্ত হয়েছিল, সেটি টেইলর ফার্মসের স্বেচ্ছায় প্রত্যাহার করা পণ্যের অন্তর্ভুক্ত ছিল না।

এফডিএ জানিয়েছে, প্রাদুর্ভাবের তদন্তের অংশ হিসেবে আমদানি করা পণ্যের ওপর বিশেষ নজরদারির সময় ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে সাইক্লোস্পোরা শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হওয়ায় বিশেষজ্ঞরা পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে পরীক্ষার ফলটি সঠিক ছিল না।

এফডিএর তথ্য অনুযায়ী, গত ১৩ মে প্রথম এই সংক্রমণ শনাক্ত হয়। খাদ্যবাহিত এই রোগের লক্ষণ দেখা দিতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে রয়েছে কয়েক দিন ধরে পানির মতো পাতলা ডায়রিয়া, হঠাৎ ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, টেইলর ফার্মসের সরবরাহ করা আইসবার্গ লেটুস খাওয়ার পর হাজারো মানুষ সাইক্লোস্পোরা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এসব লেটুস অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের টাকো বেল রেস্তোরাঁয় বিক্রি হয়েছিল।

সিডিসি ইন্ডিয়ানা, কেনটাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার টাকো বেল শাখাগুলোতে পরিবেশিত কুচি করা আইসবার্গ লেটুস না খাওয়ার পরামর্শ দিয়েছে।

টাকো বেল জানিয়েছে, তাদের সব রেস্তোরাঁ থেকে সংশ্লিষ্ট লেটুস ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।

অন্যদিকে টেইলর ফার্মস জানিয়েছে, তারা সংশ্লিষ্ট চালান থেকে পণ্য গ্রহণ বন্ধ করেছে, মধ্য মেক্সিকো থেকে আইসবার্গ লেটুসের সরবরাহ স্থগিত করেছে, গ্রাহকদের অবহিত করেছে এবং এফডিএ, সিডিসি ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।

এফডিএর তথ্য অনুযায়ী, ২৭টি অঙ্গরাজ্যে এই লেটুস বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে ওয়ালমার্টের ১৫টি অঙ্গরাজ্যের শাখায় বিক্রি হওয়া মার্কেটসাইড ব্র্যান্ডের আইসবার্গ লেটুসও রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত