আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যৌন নিপীড়নের শিকার অস্ট্রেলীয়রা ক্ষতিপূরণ পাবেন ৩০০ কোটি ডলার

যৌন নিপীড়নের শিকার অস্ট্রেলীয়রা ক্ষতিপূরণ পাবেন ৩০০ কোটি ডলার

কয়েক দশক আগে স্কুলে যৌন নিপীড়নের শিকার শিশুদের ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে শুরু করেছে অস্ট্রেলিয়া সরকার। ন্যাশনাল রেডরেস স্কিমের আওতায় প্রায় ৬০ হাজার অস্ট্রেলীয়কে এই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রোববার জানিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়া সরকার মনে করছে, এই ক্ষতিপূরণের মাধ্যমে নিপীড়নের শিকার ব্যক্তিদের বেদনা কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। গড়ে একজন ভুক্তভোগী ৫০ হাজার  মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবেন। আর সর্বোচ্চ ক্ষতিপূরণ পাওয়া যাবে ১ লাখ ১১ হাজার ডলার।

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কয়েক দশক ধরে শিশুদের ওপর চলে আসা যৌন নিপীড়নের ঘটনায় যে তদন্ত কমিশন করা হয়েছিল, সেই কমিশন ক্ষতিগ্রস্থদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল।

গির্জা, স্কুল, দাতব্য প্রতিষ্ঠান, খেলার ক্লাব ও সেনাবাহিনীতে চালানো যৌন নির্যাতনের অভিযোগগুলো তদন্তে মোট পাঁচ বছর সময় নিয়েছিল কমিশন। অস্ট্রেলিয়া সরকার কমিশনের অধিকাংশ সুপারিশই মেনে নিয়েছে।

তবে যৌন নিপীড়নের শিকার ভুক্তভোগীরা ক্ষতিপূরণ হিসেবে অর্থ গ্রহণ করলে এ বিষয়ে আর মামলা পরিচালনা করতে পারবেন না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী ড্যান তেহান এক বিবৃতিতে বলেছেন, ‘যে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৬০ হাজার লোককে রক্ষা করার কথা ছিল অথচ তাদের হাতেই নিপীড়নের শিকার হতে হয়েছে সেই লোকদের সমর্থনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত