আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘ইহুদি জাতীয় রাষ্ট্র’ বিল পাস করেছে ইসরাইলি পার্লামেন্ট

‘ইহুদি জাতীয় রাষ্ট্র’ বিল পাস করেছে ইসরাইলি পার্লামেন্ট

বিতর্কিত ‘ইহুদি জাতীয় রাষ্ট্র’ বিল পাস করেছে ইসরাইলি পার্লামেন্ট নেসেট। ইসরাইলি আরব সংসদ সদস্যদের বিরোধিতা সত্ত্বেও বুধবার বিলটি পাস করা হয়। অন্যরা সমালোচনা করলেও ইসরাইলি প্রধানমন্ত্রী এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত এই আইনের ফলে ইসরাইলের জাতীয় স্বার্থেই বসতি স্থাপন আরো বাড়াতে পারবে তেলআবিব। এ ছাড়া দেশটির অফিসিয়াল ভাষা হিসেবে আরবির মর্যাদাও কমে যাবে।

এ ছাড়া নতুন আইন অনুযায়ী ‘পূর্ণাঙ্গ ও সমন্বিত’ জেরুজালেম হবে ইসরাইলের রাজধানী।

প্রসঙ্গত, এর আগেই বিলটিতে অনুমোদন দেয় ইসরাইলি মন্ত্রিসভা। বুধবার নেসেটে পাস হওয়ার মাধ্যমে সেটি আইনে পরিণত হলো।

ইসরাইলি আরব সংসদ সদস্যরা এই আইনের নিন্দা জানিয়েছেন। কিন্তু দেশটির ডানপন্থী সরকার বলছে, হহুদিদের ঐতিহাসিক জন্মস্থান হলো ইসরাইল এবং নিজেদের ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে।

খবরে বলা হয়েছে, আট ঘণ্টার উত্তপ্ত আলোচনার পর বিলটি সংসদে পাস হয়। বিলটির পক্ষে ভোট দেন ৬২ জন সংসদ সদস্য। আর বিপক্ষে ভোট পড়ে ৫৫টি।

ইসরাইলি প্রেসিডেন্ট ও অ্যাটর্নি জেনারেলের আপত্তি জানানোর পর বিলটি থেকে কিছু অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। যেমন- ইহুদিরাই একমাত্র সম্প্রদায় এমন একটি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৯০ লাখ ইসরাইলি জনসংখ্যার ২০ শতাংশ ইসরাইলি আরব। আইন অনুযায়ী তাদের সমান অধিকারের কথা বলা হলেও তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ও বাসস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার বলে অভিযোগ রয়েছে।

ইসরাইলি আরব এমপি আহমেদ তিবি বলেছেন, এই বিল পাসের ফলে ইসরাইলে গণতন্ত্রের মৃত্যু হলো।

আর মানবাধিকার বিষয়ক এনজিও আদালাহ বলেছে, এর ফলে বর্ণবাদী নীতির মাধ্যমে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত