আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভূমধ্যসাগরে নৌকাডুবে ২ শতাধিক অভিবাসী নিহত

ভূমধ্যসাগরে নৌকাডুবে ২ শতাধিক অভিবাসী নিহত

ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত একাধিক নৌকাডুবে ২০৩ অভিবাসী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খারাপ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী থাকার কারণে ডিঙ্গি নৌকাগুলো ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র কারলোতা সামি বুধবার এক টুইটার বার্তায় জানিয়েছেন, 'নৌকাডুবির চারদিন পর ৯ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বাকী ২০৩ জন সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গেছেন।' খবর- এএফপি, বিবিসি গত শনিবার লেবাননের উপকূল থেকে নৌকাগুলো ইতালির উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছে ইউএনএইচসিআর। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, 'ইতালির লম্পেদুসা দ্বীপের কাছ থেকে দেশটির কোস্টগার্ড ৯ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা ফরাসি ভাষায় কথা বলছেন। সম্ভবত এসব অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট বা সেনেগালের নাগরিক।' এর আগে গত সোমবার ভূমধ্যসাগরে ইতালির লম্পেদুসা দ্বীপের কাছে তীব্র শীতে মারা যাওয়া ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। প্রচণ্ড বাতাস ও উত্তাল সাগরের ঢেউয়ে ভিজে গেলে মারা যান ওই অভিবাসীরা। গত এক বছরে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে এক হাজারের বেশি অভিবাসী মারা গেছেন। ২০১৩ সালের অক্টোবরে লাম্পেদুসার উপকূলে একটি মাছ ধরা নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা যান। এর পর ইতালি ‘মেয়ার নস্ট্রাম’ নামের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রতিষ্ঠা করে। তবে এক বছর পরেই দলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত