আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকার তিন শতাধিক গণমাধ্যম

ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকার তিন শতাধিক গণমাধ্যম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের তিন শতাধিক গণমাধ্যম। তার ‘কিছু গণমাধ্যম আমেরিকান জনগণের শত্রু’ মন্তব্যের নিন্দা জানিয়ে সম্পাদকীয় লেখার অঙ্গীকার করেছে গণমাধ্যমগুলো।

‘দ্য বোস্টন গ্লোব’র নেয়া এই উদ্যোগে ‘দ্য নিউইয়র্ক টাইমস’সহ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জেতা অঙ্গরাজ্যগুলোর বেশ কয়েকটি গণমাধ্যম যোগ দিয়েছে।

গত বুধবার(১৫ আগস্ট ২০১৮) ‘দ্য বোস্টন গ্লোব’র সম্পাদকীয় বোর্ড একটি অনলাইন পোস্টে ট্রাম্পকে ‘বারবার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণকারী’ হিসেবে অভিযোগ করে।

এতে বলা বলা হয়, গণমাধ্যমের সত্য বলার স্বাধীনতার ওপর নির্ভর করে আমেরিকা মহিমা। গণমাধ্যমকে জনগণের শত্রু বলে উল্লেখ করা আমেরিকায় প্রচলিত প্রথাগুলোর বিপরীত। এমনকি দুই শতকেরও বেশি সময় ধরে বিদ্যমান নাগরিকদের সঙ্গে গণমাধ্যমের চুক্তির জন্য বিপজ্জনক এটি।

ট্রাম্প বিরোধী এই পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাউজের কোনও দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য পাওয়া যায়নি। তবে রক্ষণশীল ওয়েবসাইট ‘টাউনহল ডট কম’র কলামিস্ট টম ট্র্যাডাপের মতে, গণমাধ্যমগুলো ষড়যন্ত্রে অংশ নিচ্ছে।

তার ভাষ্য, কে কী ভাববে এবং কী করবে তা আমি অনুমান করে বলতে পারবো না। কিন্তু আমি ১৬ অগাস্ট কোনও গণমাধ্যমের জন্য একটি মুদ্রাও ব্যয় করবো না।

ট্রাম্প প্রায়ই গণমাধ্যমের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করেন এবং তার অপছন্দের প্রতিবেদনগুলোকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেন।

উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি টুইট বার্তায় বলেন, ভুয়া গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’, ‘এনবিসি নিউজ’, ‘এবিসি নিউজ’, ‘সিবিএস’ ও সিএনএন আমার নয়, আমেরিকান জনগণের শত্রু।

বৃহস্পতিবার(১৬ আগস্ট ২০১৮) সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত