আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সমকামী সম্পর্ককে অপরাধ ঘোষণা করে আইন পাস করেছে ইরাকের পার্লামেন্ট

সমকামী সম্পর্ককে অপরাধ ঘোষণা করে আইন পাস করেছে ইরাকের পার্লামেন্ট

সমকামী সম্পর্ককে অপরাধ ঘোষণা করে আইন পাস করেছে ইরাকের পার্লামেন্ট। এই অপরাধের শাস্তি হিসেবে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের আইনও পাস করা হয়েছে। খবর বিবিসি।


নতুন আইনে ট্রান্সজেন্ডারদেরও শাস্তির আওতায় আনা হয়েছে। এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে এই অপরাধেরও।


যারা সমকামিতা বা পতিতাবৃত্তির প্রচার করে, যেসব ডাক্তার ট্রান্সজেন্ডার সার্জারি করে, যেসব পুরুষ ইচ্ছাকৃতভাবে নারীর মতো কাজ করে- তারাও নতুন আইনের অধীনে কারাদণ্ডের মুখোমুখি হবে।

এসব আইনের সমর্থনকারীরা বলছেন, ইরাকের ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে সাহায্য করবে এমন আইন।


এদিকে অধিকারকর্মীরা বলছেন, এমন আইন ইরাকে ‘এলজিবিটি’ অনুসারীদের ব্যক্তিস্বাধীনতা হরণ করছে। ইরাক এর মাধ্যমে ‘এলজিবিটি’ অনুসারীদের অধিকার লঙ্ঘন করেছে।

এই আইনের আগে একটি খসড়া পতিতাবৃত্তি বিরোধী আইনের একটি সংশোধনী ১৯৮০'র দশকের শেষদিকে পাস হয়েছিল। সেখানে সমকামী সম্পর্কের জন্য মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছিল৷

এমপি আমির আল-মামুরি শনিবার (২৭ এপ্রিল) শাফাক নিউজকে বলেন, নতুন আইনটি ইসলামি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী যৌন বিচ্যুতি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই আইন পাস করা মানবাধিকার ও স্বাধীনতার জন্য হুমকি।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এই সংশোধনীকে বিপজ্জনক এবং উদ্বেগজনক উল্লেখ করে এক্সে লিখেছেন, ‘যিনি যেভাবে থাকতে চান, তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত। তাকে কারও লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত