আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার


বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৭তম আসর বসতে যাচ্ছে ২০২৫ সালের ২ মার্চ। তবে আসরটিকে সামনে রেখে এরইমধ্যে নীতিমালা বদল করেছে অস্কার কমিটি। সেসব নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে বোর্ড।


নীতিমালায় বিভিন্ন ক্যাটাগরিতে আসা চলচ্চিত্রকে এখন পরিবর্তিত শর্ত পূরণ করতে হবে। বড় পরিবর্তন এসেছে অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে। বিভাগটিতে এখন থেকে সর্বোচ্চ ৩ জন ব্যক্তি পর্যন্ত পদক গ্রহণ করতে পারবেন। পাশাপাশি শর্টলিস্ট বাড়িয়ে ২০টিতে উন্নীত করা হয়েছে। অন্যদিকে মহামারির প্রাদুর্ভাবের সময় স্ট্রিমিং কিংবা ভিডিও প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাও অস্কারের যোগ্য বিবেচনা করা হয়েছে। তবে এখন সেই নীতি থেকে সরে এসেছে বোর্ড। বেস্ট পিকচার বিভাগে প্রতিযোগিতার জন্য চলচ্চিত্রটিকে যুক্তরাষ্ট্রের বিশেষ ৭টি অঞ্চলে কমপক্ষে ৭ দিন চলতে হবে।


এছাড়া প্রাথমিক মুক্তির পরই দেশের শীর্ষ ৫০টি অঞ্চলের মধ্যে অন্তত ১০টিতে টানা ৪৫ দিন থাকতে হবে। বছরের শেষদিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রাখা সিনেমাগুলো যে তাদের প্রত্যাশিত সময়ের আগেই প্রেক্ষাগৃহে যাবে, এর নিশ্চয়তা দিতে হবে। যেন সব শর্ত পূরণ হয় ২৪ জানুয়ারি ২০২৫ সালের মধ্যেই। এর বাইরে স্ক্রিনপ্লে ক্যাটাগরির জন্য চূড়ান্ত শুটিং স্ক্রিপ্ট জমা দেওয়া এখন থেকে বাধ্যতামূলক। অ্যানিমেটেড ফিল্মগুলো এখন থেকে ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতেও প্রতিযোগিতা করতে পারবে।

এর সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে গভর্নরস অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে। সবিশেষ অস্কারের দু’টি অ্যাওয়ার্ড ‘সায়েন্টিফিক ও টেকনিক্যাল অ্যাওয়ার্ডস’ হিসেবে পরিবর্তিত হয়েছে। আগের গর্ডন ই সয়্যার এখন থেকে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত হবে। জন আ বোনার অ্যাওয়ার্ড পরিচিত হবে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস অ্যাওয়ার্ড হিসেবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত