আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যাথলিক চার্চের যাজকদের দ্বারা লাখো শিশু যৌন নির্যাতনের শিকার

ক্যাথলিক চার্চের যাজকদের দ্বারা লাখো শিশু যৌন নির্যাতনের শিকার

জার্মানিতে ক্যাথলিক চার্চের যাজকদের দ্বারা লাখো শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। গত ৬ দশক ধরে বিভিন্ন নথিপত্রের ভিত্তিতে তৈরি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

জার্মান বিশপস কনফারেন্সের সহযোগিতায় এই গবেষণা করা হয়েছে। ৩ হাজার ৬৭৭টি ঘটনা পরীক্ষা-নিরীক্ষা করে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি৷ বুধবার জার্মান পত্রিকা ‘ডেয়ার স্পিগেল’-এ প্রতিবেদনটি ছাপা হয়। গিসেন, হাইডেলবার্গ এবং মানহাইম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৬ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ১ হাজার ৬৭০ জন যাজককে চিহ্নিত করেছেন গবেষকরা, যাদের দ্বারা শিশুরা যৌন হয়রানির শিকার হয়েছিল। যৌন হয়রানির শিকার শিশুদের বয়স ১৩ বছরের কম এবং তাদের বেশিরভাগই ছেলে।

বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চগুলোতে যৌন নিপীড়নের ঘটনা নিয়ে যখন নিন্দার ঝড় উঠেছে, ঠিক সে সময়ই প্রকাশতি হলো প্রতিবেদনটি। পোপ ফ্রান্সিস এ নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিপীড়িতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কিন্তু নিপীড়কদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেয়ায় সমালোচনাও হয়েছে তাঁর।

জার্মানিতে নিপীড়নের শিকার শিশুদের প্রতি ৬ জনের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়েছে। এক তৃতীয়াংশ ঘটনায় চার্চের মাধ্যমে নিপীড়কের সঙ্গে শিশুটির যোগাযোগ হয়েছে।

বিশপ'স কনফারেন্সের পক্ষ থেকে বিশপ স্টেফান আকেরমান এক বিবৃতিতে এই ঘটনাকে লজ্জাজনক উল্লেখ করে বলেছেন, এই ঘটনাগুলো তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। তিনি জানিয়েছেন, ‘এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল চার্চের অন্ধকার দিকটা তুলে ধরা এবং নিজেদের মধ্যে যে দোষগুলো রয়েছে, সেদিকে আলোকপাত করা, যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

জার্মান পত্রিকা ‘ডি সাইট’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তথ্য সংগ্রহের সময় গবেষকদের চার্চের নথিপত্র দেখার অনুমতি দেয়া হয়নি। তাঁরা বিভিন্ন চার্চের বিশপদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

নির্যাতিতদের অধিকার রক্ষায় কাজ করে এমন একটি গ্রুপ ‘একিগের টিশ’-এর প্রধান মাটিয়ান কাটশ জানালেন, এই গবেষণাটি বাস্তবতার ক্ষুদ্র একটি অংশ, কেননা, বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতিতরা কোনো কথা বলতে রাজি হয়নি। ঘটনার নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ঘটনা নথিবদ্ধ করা হয়নি। তাই রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতি স্বতন্ত্র তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

জার্মান রাজনীতিবিদরা এরইমধ্যে এসব ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করে বলেছেন, জার্মান বিচারব্যবস্থার উপর এর তদন্তভার দেয়া উচিত, কেননা, বেশিরভাগ চার্চ অভ্যন্তরীণভাবে এসব ঘটনার মীমাংসা করে৷ এক্ষেত্রে নির্যাতিতরা ঘটনার কথা জানালেও নিপীড়ককে খুব সামান্য শাস্তি দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে সতর্ক করে দেয়া ছাড়া আর কিছুই করা হয় না।

জার্মানির শহর ফুলদায় আগামী ২৫ শে সেপ্টেম্বর এই গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

যৌন নিপীড়নের বিষয়ে নীরব ছিলেন পোপ ফ্রান্সিস!
বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের অভিযোগের ফলে কোণঠাসা পোপ ফ্রান্সিস আয়ারল্যান্ডে ক্ষোভ প্রশমনের চেষ্টা চালিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে নীরবতার মারাত্মক অভিযোগ উঠেছে।

অনেক বিষয় সম্পর্কে ‘উদার' মনোভাব নিয়ে পোপ ফ্রান্সিস কট্টর রক্ষণশীল ক্যাথলিকদের বিরাগভাজন হয়েছেন। ক্যাথলিক চার্চের অতীত ও বর্তমান অনেক কার্যকলাপেরও সমালোচনা করেছেন তিনি। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যাথলিক যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন সম্পর্কেও মুখ খুলেছেন পোপ। এমন আচরণের নিন্দা ও সমালোচনা করেছেন। যাঁরা এমন নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের কাছে পোপ ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু এবার তিনি নিজেই সমালোচনার শিকার হলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত