আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুক্তরাষ্ট্রে তেলবাহী ট্রেনে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে তেলবাহী ট্রেনে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে দুটি গ্রাম থেকে প্রায় ১ হাজার অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 

ওয়েস্ট ভার্জিনিয়ায় সোমবার ১০০ বগির তেলবাহী ট্রেনটির ২৭টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ১৫টি বগিতে আগুন লেগে যায়। প্রচণ্ড শব্দে আগুন ছড়িয়ে পড়ে। ওয়েস্ট ভার্জিনিয়ার সামরিক ও জননিরাপত্তাবিষয়ক বিভাগের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওই মুখপাত্র আরো বলেছেন, আগুনে একটি বাড়ি পুড়ে গেছে এবং এক ব্যক্তি আহত হয়েছেন।

 

এদিকে ট্রেনের লাইনচ্যুত হওয়া তেলভর্তি বগি থেকে কানাওয়াহ নদীতে তেল ছড়িয়ে পড়েছে। পানীয় জল হিসেবে এই নদীর পানি ব্যবহার করে স্থানীয় মানুষ। এ ছাড়া তেল ছড়িয়ে পড়া নদীর পানিতেও আগুন লেগে যায়। এতে তীব্র পানীয় জলের সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ওয়েস্ট ভার্জিনিয়ার প্রশাসন পানি ব্যবহারের ওপর সতর্কতা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কানাওয়াহ নদীর পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত