আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে সমর্থন করল চীন

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে সমর্থন করল চীন

মিয়ানমার যেভাবে রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে চায় এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির প্রচেষ্টাকে সমর্থন দিয়েছে চীন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে আসিয়ান দেশগুলোর সম্মেলনে মিয়ানমার নেত্রী অং সান সু চির কাছে এ সমর্থন ব্যক্ত করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কিকিয়াং।

এর আগে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার নির্যাতনের কড়া সমালোচনা করেছেন। তিনি সু চিকে বলেছেন, তার দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন করেছে তা ‘ক্ষমার অযোগ্য।’

চীনা প্রধানমন্ত্রী সু চিকে বলেছেন, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্বের ঐতিহ্যকে চীন অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের প্রচেষ্টা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে রাখাইন রাজ্যের বিষয়টি যথার্থভাবে সমাধানের জন্য মিয়ানমার ও বাংলাদেশকে সমর্থন দেবে চীনা পক্ষ।’

তিনি আরো বলেন,‘এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষকে চীন প্রয়োজনীয় সহযোগিতা করতে ইচ্ছুক চীন।’ তবে এ সহযোগিতার ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি চীনা প্রধানমন্ত্রী।

গত বছর আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। চলতি মাস থেকে তাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা। তবে রোহিঙ্গারা জানিয়েছে, তাদের নাগরিকত্বসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মিয়ানমারে ফিরতে রাজী নয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত