আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

২০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা; ভয়াবহ বিপর্যয়ের মুখে আফগানিস্তান

২০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা; ভয়াবহ বিপর্যয়ের মুখে আফগানিস্তান

আফগানিস্তানে প্রবল তুষারঝড় ও হিমবাহ ধ্বসের ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে বন্যার উপদ্রব। ভয়াবহ ঠাণ্ডা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বাভাবিক গতিতে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। সে কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বহু হতাহত মানুষ বরফের মধ্যে আটকা পড়ে রয়েছে। 
 
আফগানিস্তানের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির পর জাতিসংঘ ত্রাণবিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশে এ পর্যন্ত ২২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একমাত্র পাঞ্জশির প্রদেশেই মারা গেছে ১৬৫ জন। এছাড়া, হিমবাহ ধসের ঘটনায় শত শত ঘর-বাড়ি ধ্বংস হওয়ার কারণে বহু মানুষ বাস্তুহারা হয়েছে। বরফে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকের কাছে কোনো ত্রাণ সাহায্য পৌঁছানো যাচ্ছে না।
 
আগামী কয়েকদিন পুরো আফগানিস্তান জুড়ে মারাত্মক ঠাণ্ডা বিরাজ করবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে- খুব সহজে পরিস্থিতির উন্নতি হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত