আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ভেনেজুয়েলার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ভেনেজুয়েলার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেওয়া পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ ঘোষণা দিলেন মাদুরো।

বিবিসি জানিয়েছে, মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ত্যাগের জন্য ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন মাদুরো। তবে যুক্তরাষ্ট্র মাদুরোকে ‘প্রাক্তন প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে বলেছে তার এ ধরণের নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই।

বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ সমাবেশে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশের অস্থায়ী নেতা হিসেবে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রকে গুইদোকে সমর্থন দিয়ে সেনাবাহিনীকে তার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী সাফ জানিয়েছে তারা মাদুরোর প্রতি অনুগত থাকবে।

হুগো শ্যাভেজের উত্তরসূরি মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। চলতি মাসে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিয়েছেন। তবে গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বয়কট করেছিল বিরোধীরা।  গত কয়েক বছরে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে ধস নেমেছে। দেশটিতে মুদ্রাস্থিতি, বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মাদুরো সরকারকে।

গুইদোকে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়েছে মাদুরো বলেছেন, ‘আমাদের ওপর যথেষ্ঠ হস্তক্ষেপ হয়েছে,আমাদের  এখন মর্যাদা আছে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত